By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কলকাতায় কাদেরের নেতৃত্বে আ’লীগের ‘চা-চক্র’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > কলকাতায় কাদেরের নেতৃত্বে আ’লীগের ‘চা-চক্র’
রাজনীতি

কলকাতায় কাদেরের নেতৃত্বে আ’লীগের ‘চা-চক্র’

Last updated: 2025/10/24 at 5:30 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতের কলকাতার নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ স্থানীয় নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ‘ছোট মনিরের’ সঙ্গে এ প্রতিবেদকের ফোনালাপে উঠে আসে এসব তথ্য। নিউটাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এ সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলাপচারিতায় তিনি জানান, শিগগির নিউটাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ ‘চা চক্র’ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে। এ বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে, আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে।
আলাপচারিতার সময় মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ‘অরাজক পরিস্থিতি’র কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে। আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় ‘শিগগির আমরা ফিরব’ বলে কার্যত হুমকি দিয়েছেন।
আওয়ামী লীগের সাবেক এ এমপি দাবি করেন, ভারতের দয়ায় আমরা দেশে অনেক কিছু গড়েছিলাম। সব শেষ করে দিল ইউনূস। তিনি ইউনূসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগ আনেন।
মনির জানান, তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয়। আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও, দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এ বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে নিউটাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে তিনি হুঁশিয়ারি দেন, হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবেই।

জন্মভূমি ডেস্ক October 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার নিহত
Next Article বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?