By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলারোয়ায় ফার্মেসীকে জরিমানার প্রতিবাদে সকল ওষুধের দোকান বন্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কলারোয়ায় ফার্মেসীকে জরিমানার প্রতিবাদে সকল ওষুধের দোকান বন্ধ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কলারোয়ায় ফার্মেসীকে জরিমানার প্রতিবাদে সকল ওষুধের দোকান বন্ধ

Last updated: 2025/04/16 at 1:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার কলারোয়া বাজারের শিমুল ওষুধ ফার্মেসীকে অবৈধভাবে চার হাজার টাকা জরিমানা করার প্রতিবাদে উপজেলার সকল ওষুধ ফার্মেসীর মালিকরা তাদের দোকান ৪ ঘন্টা বন্ধ রাখে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে ওষুধ ক্রেতারা ব্যাপক হয়রানীর শিকার হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ফার্মেসীর মালিকরা দোকান খুলে দেন। শিমুল ফার্মেসীর স্বত্তাধিকার শিমুল হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলা ড্রাগ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদাকের সাথে উপজেলার সীমান্তবতীর্ গয়ড়া চন্দনপুর ও সোনাবাড়িয়া বাজারের ওষুধ ফার্মেসীতে যাতে মেয়াদোত্তীর্ন ওষুধ না থাকে সেলক্ষ্যে সচেতনাতামূক কাজ করছিলেন তারা। দুপুর সাড়ে ১২ টার দিকে তার দোকানের কর্মচারীর একটি ফোন আসে,রিসিভ করে জানতে পারেন তার দোকানে ভোক্তা অধিকার আইনের কর্মকতার্রা এসেছেন। পরে ওই কর্মকতার্র সাথে কথা বললে, ওনি বলেন, আপনার দোকানে এতো মেয়াদোত্তীর্ন ওষুধ কেন? জবাবে বলেন, মেয়াদ উত্তীর্ন্ন ওষুধ পলিথিনে পুরে দোকানের মেঝেতে রাখা হয়েছে। কোম্পানীর লোক আসলে তাদেরকে দেওয়া হবে। তারপরেও ভোক্তা অধিকার আইনের কর্মকতার্ কোন কিছু না শুনে ৪ হাজার টাকা জরিমানা করেন। এরপর উপজেলা ব্যাপী বিষয়টি ছড়িয়ে পড়লে সকল ওষুধ দোকানদার প্রতিবাদস্বরুপ তাদের দোকান বন্ধ করে দেয়। কলারোয়া উপজেলা ড্রাগ সমিতির সভাপতি শামসুর রহমান জানান, বিষয়টি তিনি জানতে পেরে তাৎক্ষনিকভাবে ওই ভোক্তা অধিকার আইনের কর্মকতার্র সাথে কথা বললেও কর্ণপাত না করে তিনি ৪ হাজার টাকা জরিমানা করেন। পরে উপজেলার সকল ফার্মেসীর মালিক প্রতিবাদস্বরুপ দোকান বন্ধ রাখে। এতে ওষুধ ক্রেতারা ব্যাপক দূভোর্গে পড়ে। পরে উপজেলা নিবার্হী অফিসারের হস্তক্ষেপে বিকাল সাড়ে চার দিকে সকল ফার্মেসী খুলে দেওয়া হয়। ভোক্তা অধিকার আইনের সাতক্ষীরা জেলা সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীতে অভিযানকালে ওষুধের তাক থেকে মেয়াদোত্তীর্ন্ন ওষুধ ও অবৈধ কিছু স্যামবল পাওয়া যায়। যার কারণে তাকে জরিমানা করা হয়েছে। পলিথিনে মোড়ানো ওই মেয়াদোত্তীর্ন্ন ওষুধের দিকে তাকানো হয়নি। উপজেলা নিবার্হী অফিসার জহুরুল ইসলাম জানান, বিয়য়টি তিনি জানতে পেরে ড্রাগ সমিতি সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সাথে কথা বলে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে দুবলার চরে শিশুশ্রম বাড়ছে
Next Article মহাজনদের দাদনের কারণে দিশেহারা জেলেরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?