By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলারোয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কলারোয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কলারোয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ

Last updated: 2023/08/10 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউপি চেয়ারম্যান মফে কর্তৃক অবৈধভাবে সরকারি খাস সম্পত্তির পজেশন বিক্রি করে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ায় পশ্চিম খোর্দ্দ এলাকার মৃত শহর আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ইবাদুল্যাহ।

লিখিত অভিযোগে তিনি বলেন, ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের সরকারি সম্পত্তি অবৈধভাবে পজেশন হস্তান্তর করে কোটি-কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে। ইচ্ছামত অন্যের সম্পত্তি দখলকরাসহ স্থানীয় হাট-বাজারের সম্পত্তি দখল করে হাতিয়ে নিচ্ছেন কোটি-কোটি টাকা। সম্প্রতি ১০৩নং খোর্দ্দ মৌজার ৬২ শতক সম্পত্তির মধ্যে ‘ক’ তপশীলভুক্ত ৫শতক সম্পত্তি এবং ‘খ’ তপশীলভুক্ত ৫৪ শতক। সেখানে মাত্র ৩ শতক সম্পত্তি ইউনিয়ন পরিষদের। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান মফে অবৈধভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত সম্পত্তিতে ৬০ থেকে ৬৫টি পাকা ঘর নির্মাণ করে পজেশন আকারে হস্তান্তর করেছে। ইতোমধ্যে পজেশন প্রতি ৭ থেকে ১০লক্ষ টাকায় হস্তান্তর করছে। উক্ত পজেশনগুলোতে নির্মাণ কাজ চলমান রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সম্পত্তির রক্ষার্থে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার না পেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এরপরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে চেয়ারম্যান মফের নির্দেশে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত সম্পত্তিতে পজেশনগুলোতে পাকাঘর নির্মাণ কাজ চলছে।

তিনি অবিলম্বে ওই চেয়ারম্যনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারী সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বর্তমান সরকারের মুল লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা: এমপি নারায়ণ চন্দ্র চন্দ
Next Article কেশবপুরে অপহরণের হাত থেকে রক্ষা পেল তৃতীয় শ্রেণীর ছাত্র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?