By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাঠালিয়ায় শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > কাঠালিয়ায় শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি
তাজা খবরবরিশাল

কাঠালিয়ায় শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি

Last updated: 2025/01/22 at 2:29 PM
করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় এ বছর ব্যাপকভাবে শীতকালীন সবজির চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। আর বাজারে মৌসুমি সবজির চাহিদা থাকায় দামও ভালো। ফলে শীতকালীন এসব সবজি চাষে লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। এতে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ উপজেলার ৬টি ইউনিয়নে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৫২১ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৫ হাজার ৮১১ মেট্রিক টন।

আরও জানাযায়, শীতকালীন সবজির মধ্যে এ অঞ্চলে বর্তমানে লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, শিম, মূলা, করলা, লালশাক ও বেগুন খুব বেশি পরিমাণে চাষ হয়েছে। পাশাপাশি স্বল্প কিছু জমিতে ধনেপাতা, গাজরসহ অন্যান্য খোরাকি সবজিও আবাদ করা হয়েছে। এসব সবজি সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে আমুয়া ইউনিয়ন ও শৌলজালিয়া ইউনিয়নে।

উপজেলার বাশঁবুনিয়া, দক্ষিন কচুয়াসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, এসব এলাকায় মিষ্টি কুমড়া, টমেটো, লাল শাক, শিম, লাউ, মুলাসহ প্রায় ২০ ধরনে সবজির আবাদ হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, আলু আবাদের পাশাপাশি সবজি চাষের দিকে বেশি ঝুঁকেছেন কৃষকরা। এখন পর্যন্ত যারা শীতকালীন সবজি বিক্রি করতে পেরেছেন তাদের প্রত্যেকেই খরচ পুষিয়ে লাভবান হয়েছেন। আর উৎপাদিত এসব সবজি কাঠালিয়া উপজেলা ছাড়াও আশেপাশের উপজেলার বাজারগুলোতেও বিক্রয় করা হচ্ছে। এবার সব ধরনের সবজি চাষিরা লাভবান হয়েছে।

বাঁশবুনিয়া এলাকার মো. স্বপন হাওলাদার বলেন, ৩৫ শতক জমিতে দেশীয় জাতের শিমের চাষ করেছি। সব মিলিয়ে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। গত দেড় মাসে শিম বিক্রয় করে ইতোমধ্যে ৬০ হাজার টাকা আয় করেছি। এভাবে আরও তিন মাস সবজি বিক্রি করতে পারবেন।

দক্ষিণ কচুয়া গ্রামের সবজি চাষী মো. মোশারেফ হোসেন বলেন, এবার ১’শ শতাংশ জমিতে শীতকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে আছে সীম, লাউ, ফুলকপি, জালি, মিষ্টি কুমড়া ও টমেটো।

অপর সবজি চাষি দক্ষিণ চেচঁরী গ্রামের মো. রুস্তুম হাওলাদার বলেন, এবার ৫০শতাংশ জমিতে সাড়ে ৫০ হাজার টাকা ব্যয়ে মরিচ, বেগুন, সীম, ফুলকপি, লাউ, লালশাক ও টমেটো বুনেছি।

বাঁশবুনিয়া গ্রামের চাষি আশ্রাব আলী হাওলাদার জানান, এবার তিনি ১২ হাজার বাঁধাকপি ও ৩ হাজার ফুলকপির চাষ করেছেন। জমিতে ফলন ভালো হয়েছে। তাই লাভের আশা করছেন তিনি।

কাঠালিয়া সদর ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নুর-ই-আলম ছিদ্দীকী জানান, এ উপজেলা সব ধরনের সবজি চাষের জন্য বিখ্যাত। প্রতিবছর উপজেলায় বিপুল পরিমাণ সবজির চাষ হয়। তাতে উপজেলার চাহিদা মিটিয়ে এসব সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এছাড়া উৎপাদিত সবজির দামও ভালো পাওয়া যায়। সে জন্যই এ বছর কৃষকরা শীতকালীন সবজি আবাদে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

এ বিষয়ে সাংবাদিক ফারুক হোসেন খান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও কাঠালিয়ায় সবজির বাম্পার ফলন হবে। এতে বাজারে সবজির সংকট কেটে যাবে, একই সঙ্গে দামও ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান জানান, বৃষ্টি এবং বন্যার কারণে এ উপজেলায় শীতকালীন সবজি চাষাবাদে দেরি হয়েছে। যদিও এবার আমাদের উপজেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১ হাজার ৫২১ হেক্টর জমিতে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৫ হাজার ৮১১ মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ইমরান বিন ইসলাম জানান, উপজেলায় আগাম শাক-সবজি উৎপাদনে কৃষকরা লাভবান হচ্ছে। কৃষিবিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে। উপজেলায় শাক-সবজি চাষ কীভাবে বাড়ানো যায়, সে লক্ষ্যে পরামর্শের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে আছে। যদিও এবার বন্যা, ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতার জন্য দেরি হয়েছে। তবে সব মিলিয়ে ধকল কাটিয়ে কৃষকেরা এগিয়ে যাচ্ছে।

করেস্পন্ডেন্ট January 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ফুল থেকে তৈরি হচ্ছে অর্গানিক প্রসাধনী
Next Article তালায় ভিন্ন পদ্ধতিতে খেজুর রস সংগ্রহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
জাতীয়তাজা খবর

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
জাতীয়তাজা খবর

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?