By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কানাডায় শিখ নেতার মৃত্যুর সঙ্গে ভারত জড়িত থাকতে পারে : ট্রুডো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কানাডায় শিখ নেতার মৃত্যুর সঙ্গে ভারত জড়িত থাকতে পারে : ট্রুডো
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কানাডায় শিখ নেতার মৃত্যুর সঙ্গে ভারত জড়িত থাকতে পারে : ট্রুডো

Last updated: 2023/09/19 at 11:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গত ১৮ জুন একটি শিখ মন্দিরের বাইরে নিজ্জারকে গুলিতে হত্যা করা হয়েছিল। খবর বিবিসির।

ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দারা নিজ্জার মৃত্যু ও ভারতের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র শনাক্ত করেছে। সাম্প্রতিক জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন বলেও জানান তিনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যেকোনো ধরনের সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা অগ্রহণযোগ্য।’

ভারত এর আগে নিজ্জার হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সোমবার ট্রুডোর এমন মন্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেন, কানাডা এই মামলায় ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য কানাডায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জোলি বলেন, নিজ্জার হত্যাকাণ্ডের তদন্ত চলমান থাকার কারণে কর্মকর্তারা এই মামলার বিষয়ে জনসমক্ষে কথা বলায় সীমাবদ্ধতা রয়েছে।

তদন্তকারীরা এর আগে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারের মৃত্যুকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

জুনের মাঝামাঝিতে কানাডার সারি শহরের গুরু নানক শিখ গুরুদুয়ারায় ব্যস্ত পার্কিংয়ে মুখোশ পরিহিত দুই বন্দুকধারী নিজ্জারকে তার গাড়িতে গুলি চালিয়ে হত্যা করে। তিনি পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একজন বিশিষ্ট শিখ নেতা ছিলেন। ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি স্বাধীন শিখ ভূখণ্ড খালিস্তানের পক্ষে প্রকাশ্যে প্রচার চালাতেন। নিজ্জারের সমর্থকরা বলেছেন, তিনি অতীতেও হুমকি পেয়েছিলেন।

ভারত এর আগে হরদীপ সিং নিজ্জারকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছে এবং তিনি একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেছে।

ট্রুডো বলেন, নিজ্জারের মৃত্যু নিয়ে ভারতের উচ্চস্তরের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও বিষয়টি তুলে ধরেছেন।

ট্রুডো আশা প্রকাশ করে বলেন, ‘আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই পরিস্থিতির ওপর আলোকপাত করতে কানাডার সঙ্গে সহযোগিতা করবে ভারত সরকার।’

ট্রুডো বলেন, নিজ্জারের হত্যাকাণ্ড কানাডিয়ানদের ক্ষুব্ধ করেছে, তাদের নিরাপত্তা নিয়ে তারা ভীত হয়ে পড়েছে।

ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনসহ কানাডার কিছু শিখ সংগঠন প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, ইতোমধ্যে শিখ সম্প্রদায়ে যেগুলো ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল, ট্রুডো সেগুলো নিশ্চিত করেছেন।

আনুমানিক ১৪ থেকে ১৮ লাখ কানাডিয়ান ভারতীয় বংশোদ্ভূত। ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে দেশটিতে শিখদের সংখ্যা সবচেয়ে বেশি।

গত সপ্তাহে ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের সময় মোদির সঙ্গে বৈঠকের পরেই ট্রুডোর এমন বক্তব্য দিলেন। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, ওই বৈঠকে মোদি ‘চরমপন্থিদের ভারতবিরোধী কার্যকলাপ’ দমনে কানাডা পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন। দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি।

কানাডা সম্প্রতি ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করেছে। নিজ্জার সাম্প্রতিক মাসগুলোতে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়া তৃতীয় শিখ নেতা।

জুনে খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধান অবতার সিং খান্দা যুক্তরাজ্যের বার্মিংহামে মারা যান, যা ‘রহস্যময় পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর আগে মে মাসে ভারত সন্ত্রাসী আখ্যা দেওয়া পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে পাকিস্তানের লাহোরে গুলি করে হত্যা করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে : ডিএমপি কমিশনার
Next Article নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে ২৪ নাগরিকের বিবৃতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 5 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 5 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 5 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?