By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

Last updated: 2026/03/01 at 3:31 PM
জন্মভূমি ডেস্ক 5 hours ago
Share
SHARE

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে একটি মুরগির খামারে ও ফলের বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি করেছেন। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই ক্ষতিগ্রস্ত মুরগির খামারের পাসের একটি জমির ময়লা আবর্জনায় দেয়া আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার কারণে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার লোকজন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালীনগর গ্রামের শরিফুল চোকদারের মুরগীর খামারে ও তৌহিদ রেজার ফলের বাগানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন কালকিনি ফায়ার সার্ভিস কর্মীদের খরব দেন। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই মুরগির খামার ও ফলের বানানের গাছ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ওই অসহায় পরিবারদের।
মো. অনিক আহম্মেদসহ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মুরগির খামার ও ফলের বাগানের পাসের একটি জমির ময়লা আবর্জনায় দেয়া আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরিফুল ও তৌহিদ চোকদার জানান, এই অগ্নিকাণ্ডে তাদের তিলে তিলে গড়া মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। তবে আমরা ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হওয়ায় ওই এলাকার অনেক বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

জন্মভূমি ডেস্ক March 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল
Next Article ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা
আরো পড়ুন
খুলনামহানগর

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে–মুহাম্মদ আবদুল্লাহ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় চরাঞ্চলে আগাম তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?