By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালকিনিতে ইউপি চেয়ারম্যানের দাপটে অর্ধশত পরিবারের এলাকা ছাড়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > কালকিনিতে ইউপি চেয়ারম্যানের দাপটে অর্ধশত পরিবারের এলাকা ছাড়া
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

কালকিনিতে ইউপি চেয়ারম্যানের দাপটে অর্ধশত পরিবারের এলাকা ছাড়া

Last updated: 2024/11/26 at 4:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যানের দাপটে দুইমাস ধরে বাড়িছাড়া অর্শশত পরিবার। মঙ্গলবার সকালে মাদারীপুর শহরের একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীদের পক্ষে বিষয়টি তুলে ধরেন কৃষক নজরুল ইসলাম।
লিখিত ও মৌখিক অভিযোগে নজরুল ইসলাম জানান, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিন বাঁশগাড়ি নয়াকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিন শিকদারের ছেলে নজরুল ইসলাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এলাকার আধিপত্য নিয়ে দুইমাস আগে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের লোকজনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরইজেরে সুমনের ছত্রছায়ায় মহিউদ্দিন লাটু বেপারী, আমিনুল মৃধা, নিজাম আকন, আলী সরদারসহ বেশকিছু সহযোগি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের লোকজনের উপর হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোন কুলকিনারা পায়নি ভুক্তভোগী পরিবার। পরে গত ১১ সেপ্টম্বর ইউপি চেয়ারম্যার মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন একযোগে কৃষক নজরুল ইসলামসহ অর্ধশত পরিবারের উপর ফের হামলা, লুটপাট ও ভাংচুর চালায়। পরে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আদালতে ৪টি মামলা দায়ের করেন। মামলাগুলো বর্তমানে কালকিনি থানা পুলিশের কাছে তদন্তাধীন। ঘটনার পর এলাকাছাড়া অসহায় পরিবারগুলো। ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন এলাকার মানুষদের উপর হামলা ও নির্যাতন করেছে এমন খবরে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কয়েকজন আদালতে মামলাও করেছেন। মামলাগুলো পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
Next Article কাউখালীতে কৃষক খেতমজুর সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?