By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিগঞ্জে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্কুলছাত্র নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্কুলছাত্র নিহত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কালিগঞ্জে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্কুলছাত্র নিহত

Last updated: 2023/05/29 at 1:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুত গতির একটি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাহরিয়ার আজম জিম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ-তালতলা সড়কের জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার আজম জিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে মায়ের সাথে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে শাহরিয়ার আজম জিম। রোববার সকালে নানা শেখ আবু বক্করের সাথে বাই-সাইকেলে জিরণগাছা চৌমুহনী মোড়ে একটি দোকানে যাওয়ার সময় বালু ভর্তি একটি ডাম্পার ট্রাক জিমের নানার বাই-সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সাইকেলের পিছনে বসে থাকা জিম রাস্তায় পড়ে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় আহত হন নানা শেখ আবু বক্কর (৫২)। ঘটনার পরপরই অবৈধ ডাম্পারের চালক পালিয়ে গেলেও চালকের সহকারীকে আটক করে স্থানীয়রা। উত্তেজিত জনতা বালু ভর্তি ডাম্পারে আগুন দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে কেন্দ্রীয় কারাগারের জেল পুলিশের স্ত্রীর আত্মহত্যা
Next Article ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে : খালেক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?