By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ঝিনাইদাহ

কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

Last updated: 2025/11/17 at 2:09 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে সায়মন ইসলাম তুর্য (১৬) নামে এক মেধাবী শিক্ষার্থীর।
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর মুচিপাড়া এলাকায়।
নিহত সায়মন ইসলাম তুর্য ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের প্রয়াত পুলিশ সদস্য রবিউল ইসলাম রবির ছেলে। সে স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মামার মোটরসাইকেল নিয়ে সায়মন ইসলাম তুর্য তার সহপাঠী পূর্ব নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে সিয়ামকে (১৬) সাথে নিয়ে রোববার সন্ধ্যায় ভাড়াশিমলা চৌরাস্তার দিকে যাচ্ছিল। তারা ওই সড়কের মুচিপাড়া এলাকায় পৌঁছালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুর্য। এসময় তার সাথে থাকা সিয়াম ও অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে আহত দুইজনের পরিচয় জানা সম্ভব হয় নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জন্মভূমি ডেস্ক November 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুই এক্সকাভেটর নিয়ে জুলাই মঞ্চের ৩২ নম্বরে অবস্থান
Next Article রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

কালীগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের সময় আটক ৯

By জন্মভূমি ডেস্ক 1 day ago
ঝিনাইদাহ

ঝিনাইদহে শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?