By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিগঞ্জে মিক্সার মেশিনে হাত আটকে শ্রমিক আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জে মিক্সার মেশিনে হাত আটকে শ্রমিক আহত
সাতক্ষীরা

কালিগঞ্জে মিক্সার মেশিনে হাত আটকে শ্রমিক আহত

Last updated: 2023/01/28 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে একটি বেকারীর মিক্সার মেশিনে হাত আটকে নুরুজ্জামান (২৩) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের পাশর্^বর্তী ব্রাদার্স রুচিরা বেকারীতে। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছে মারাত্মক আহত ঐ যুবককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে।

সরেজমিনে গেলে বেকারীর শ্রমিক জেহের আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাদার্স রুচিরা বেকারীতে নুরুজ্জামান কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে ময়দা মিক্সার মেশিনে খামির তৈরির কাজ করছিল সে। মেশিনটি চালু অবস্থায় অসাবধানতার বশত তার ডান হাত মেশিনের ভিতরে আটকে গেলে বাম হাত দিয়ে ছাড়ানো চেষ্টা করলে তার দুই হাত ক্ষতবিক্ষত হয় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশী জামশেদ আলী বলেন, বেকারীর আটা গোলানো মেশিনে কাজ করার সময় সে মারাত্মক আহত হয়। তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেকারীর মালিক মোহতাব উদ্দীন বলেন, আমার বেকারীতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আহত নুরুজ্জামানকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে এসেছি। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাইরিস মেহেরা সেতু বলেন, যেহেতু রোগীর অবস্থা আশঙ্কাজনক, এজন্য সাতক্ষীরায় রেফার করা হয়েছে। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা সম্পর্কে শুনেছি তবে আহত রোগীর অবস্থা ভীষন খারাপ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর কাশিমপুরে মেম্বারের উপর হামলা
Next Article কালীগঞ্জে পবিত্র বুখারী শরীফ খতম ও দোয়া অনুষ্ঠান  
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
আন্তর্জাতিক

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?