By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিয়ায় কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করা আসামীরা ফরিদপুরে গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করা আসামীরা ফরিদপুরে গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়ায় কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করা আসামীরা ফরিদপুরে গ্রেফতার

Last updated: 2025/03/24 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ বাবর আলী, কালিয়া : পূর্ব শত্রুতার জের ধরে কালিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে হা-পা বিচ্ছিন্ন করা মামলার ১৬ আসামী গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। ২৩ মার্চ ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কলাবাড়িয়া গ্রামের মুক্তি শেখ,এরশাদ শেখ,নূরমিয়া শেখ,আকিজ শেখ,রাইসুল শেখ,তারামিয়া শেখ,হাসান শেখ,মাহাবুব শেখ,রাসেল শেখ,রাশেদ শেখ,শাহিন মোল্যা,আজিজুল শেখ,আলমগীর শেখ,শিমুল মোল্যা,আজিম কাজী,রইল মোল্যা।মামলার প্রধান আসামী সোহেল রানা সহ ৩ জন পলাতক।

পুলিশ জানায়, ২৩ মার্চ কালিয়া থেকে একটি মাইক্রোবাসে আসামীরা একযোগে ঢাকা যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এ খবর পেয়ে ঐ মাইক্রোবাসটি ফলো করতে থাকে। আসামীদের বহনকারী মাইক্রোবাসটি ফরিদপুলের ভাঙ্গা থানা এলাকায় পৌছালে কালিয়া থানা পুলিশ ভাঙ্গা থানার সহযোগিতা নিয়ে রাতে তাদের আটক করতে সক্ষম হয়। পরে কালিয়া থানায় হাজির করে নড়াইলে আদালতে প্রেরন করে।

গত ৬ মার্চ সকালে কলাবাড়িয়া থেকে অসুস্থ বাবা আবেদ শেখকে নিয়ে ইজিবাইকে করে কালিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল শামীম শেখ। জয়পুর মোড়ে পৌছালে কলাবাড়িয়া এলাকার ইউপি মেম্বর সোহেল শেখ ৩টি মোটর সাইকেলে দলবল নিয়ে তাদের গতিরোধ করে। এসময় দূবৃত্তরা পিতা ও পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অবস্থা খারাপ হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। ছেলে শামীম শেখের হাত ও পায়ের রগ কেটে ফেলেছে সন্ত্রাসীরা,আর আবেদ শেখের ডান পা কেটে ফেলতে হয়েছে।

এ ঘটনায় আহত আবেদ শেখের অপর ছেলে সেলিম শেখ বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ১০ মার্চ কালিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার বাদী সেলিম শেখ জানান,আমার বাবা ও ভাইকে সোহেল রানার নেতৃত্বে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে,বৃদ্ধ বাবার পা কেটে ফেলতে হয়েছে। আসামীরা অত্যন্ত সন্ত্রাসী প্রকৃতির,আমরা এলাকায় নিরাপত্তা চাই এবং সঠিক বিচার চাই।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান,খবর পেয়ে ভাঙ্গা থানার সহযোগিতায় আসামীদের গ্রেফতার করে রবিবার কালিয়া থানায় আনা হয়েছে। সোমবার(২৪মার্চ) তাদের থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি ওয়াচ করছে পুলিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
Next Article পাইকগাছায় ভিজিএফ’র চাল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 7 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?