By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ৩
নড়াইল

কালিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ৩

Last updated: 2025/06/14 at 11:58 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা অভিযানে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রাম থেকে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।
জানা গেছে, বর্তমানে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন। দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত শত অভিযোগ দিচ্ছে। বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে অনলাইনে প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছে এসব ভুক্তভোগী। এছাড়াও বর্তমানে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এসব বিষয় আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন চক্রের ১ সদস্য ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
Next Article সাতক্ষীরা ‌দেবহাটায় আটককৃত কথিত তিন সমন্বয়ক জামিনে মুক্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 6 days ago
নড়াইল

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?