By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালীগঞ্জে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু

Last updated: 2025/01/09 at 4:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সোহেল আহমেদ (ঝিনাইদহ) কালীগঞ্জ : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । মৃত নবজাতকের পরিবার সূত্রে জানা যায় উপজেলা কাদিরকোল গ্রামের ফয়সাল আহমেদের স্ত্রী সুমাইয়া খাতুন অসুস্থ বোধ করলে গত ৪ জানুয়ারি কালিগঞ্জ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পর ডাক্তার প্রতাপ কুমার বিশ্বাস অস্ত্রোপচারের পরপরই নবজাতকের মৃত্যু হয়। প্রসূতি সুমাইয়ার শশুর ইমদাদুল হক কান্না জড়িত কন্ঠে বলেন, বৌমা একটু অসুস্থ হলে আমরা কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে, তাড়াহুড়ো করে সিজার করার সিদ্ধান্ত নেয়। বৌমাকে অপারেশন থিয়েটারে নিয়ে বাচ্চা বের করে সেলাই না করে ডাক্তার তড়িঘড়ি করে দ্রুত চলে যায়। বাচ্চা কান্না না করায় ক্লিনিকের নার্সরা বাচ্চার কান্না করানোর চেষ্টা করলে বাচ্চা কান্না করে। কিছুক্ষণ পরই বাচ্চাটি মারা যায়। আমি মনে করি ডাক্তারের অবহেলায় আমার নাতি ছেলেটি মারা গেছে। ক্লিনিক থেকে আসার সময় একটি ছাড়পত্র দেয় কিন্তু সেখানে বাচ্চার তথ্য বা মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা ছিল না।এদের বিচার হওয়া উচিত বলে সে জানায়। অভিযোগ রয়েছে, প্রাইভেট ক্লিনিকটি দীর্ঘদিন ধরে একটি আবাসিক ভবন ব্যবহার করে চিকিৎসা নামে ব্যবসা চালানো হয় । এমনকি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি । শুধু তাই নয় ; প্রতিষ্ঠানটিতে নেই কোনো সার্বক্ষণিক ডাক্তার এবং ডিপ্লোমা সেবিকা । এখানে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে মানা হয় না সরকারি কোনো নিয়ম নীতি।
সিজারিয়ান ডাক্তার প্রতাপ কুমার বিশ্বাসের মুঠোফোনে এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে, অপারেশন থিয়েটারে আছি, পরে কথা হবে বলে সংযোগটি কেটে দেন।
কালীগঞ্জ জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, সরকারি সকল নিয়ম-নীতি মেনে ক্লিনিকটি পরিচালনা করা হয়। নবজাতকের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন প্রসূতি অসুস্থ ছিল এবং গর্ভের বাচ্চার হার্টবিট এর অবস্থা ভালো ছিল না । অপারেশনের আগে ডাক্তার প্রসূতির স্বজনদের বলেন বাচ্চা অসুস্থ ঝুঁকি আছে। তারা অপারেশনে রাজি হলে ডাক্তার সিজার করেন । মৃত নবজাতকের ব্যাপারে প্রসূতি বা তার স্বামীর কোন অভিযোগ নাই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করতে আমি ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যাব। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, চিকিৎসার নামে অপচিকিৎসা প্রদানকারী ও প্রিয়জনীয় কাগজ বিহীন প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে। ওই প্রতিষ্ঠানে নবজাতকের মৃত্যুুর ঘটনাটি অবশ্যই খতিয়ে দেখা হবে।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডাক্তার মিথিলা ইসলাম জানান,নবজাতকের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। তবে ডাক্তার এবং ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা বা অব্যবস্থাপনায় যদি এমন ঘটনা ঘটে থাকে বা তাদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় ৩২ দলীয় কেরাম টুর্ণামেন্টের উদ্বোধন
Next Article মোংলায় তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?