By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালীগঞ্জে রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, বিপাকে ১২ গ্রামের মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, বিপাকে ১২ গ্রামের মানুষ
ঝিনাইদাহ

কালীগঞ্জে রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, বিপাকে ১২ গ্রামের মানুষ

Last updated: 2025/12/08 at 4:35 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)নির্মানাধীন একটি গ্রামীন সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাপলতির কারনে অন্তত ১২ গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। নতুন রাস্থা নির্মানের জন্য ১ বছর আগে রাস্থা খুঁড়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদারের এমন হেয়ালীপনায় চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ ।
কালীগঞ্জ উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত নতুন রাস্থা নির্মানের জন্য পুরাতন রাস্থা খুঁড়ে রাখা হয়েছে। রাস্থা খুঁড়ে রাখার কারনে অনেক স্থানে গেল বর্ষা মৌসুমে গভির গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রায় ১৬ মাস রাস্তাটি খুড়ে রাখা রাস্তার কারনে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ সেবা, ভুমি অফিস সেবা, স্কুল,কলেজ,মাদ্রাসা, ইউনিয়নের একমাত্র সরকারি ব্যাংক এবং এক মাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসছেন কয়েক হাজার মানুষ। রাস্থা খুড়ে রাখার কারনে গ্রাম গুলোতে জরুরি সেবার জন্য এ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না।
কালীগঞ্জ এলজিইডি অফিস বলছেন,, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ২৯৯০ মিটার রাস্থাটির কাজ পায় মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগষ্ট মাসে শুরু হয়ে ২০২৫ সালের জুন মাসে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সমাপ্ত করতে পারেনি। এভাবে প্রায় ১৬ মাস খুঁড়ে রাখা রাস্তায় আর কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, ১৬ মাস আগে রাস্তা খুড়ে ফেলে রাখা হয়েছে। খুড়ে রাখা রাস্থার কারনে আমাদের গ্রামে বড় কোন গাড়িও প্রবেশ করতে পারছে না। অথচ এখন পর্যন্ত কাজ হলো না, এটা কেমন কথা ? আমরা দ্রুত এর প্রতিকার চাই। উন্নয়নের আশ্বাসে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে প্রতিনিয়ত জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভোর থেকেই এই সড়ক দিয়ে শত শত মানুষের যাতায়াত শুরু হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থী,অফিসমুখী কর্মজীবী,কৃষিপণ্যবাহী ভ্যান ও ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলের একমাত্র ভরসা। রাস্তার মাঝখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গর্ত আর খোঁড়াখুঁড়ির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না।বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলছেন,‘সরকার উন্নয়নের কথা বলে বাজেট দেয়,অথচ এখানে শুধু দুর্ভোগই আমাদের কপালে জুটছে। রাস্তা খুঁড়ে রেখে যে উধাও হয়েছে,তার কোনও জবাবদিহিতা না।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান এর সত্বাধিকারী মোঃ রানা জানান, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া আমি অসুস্থ থাকায় কাজটি করতে পারিনি। কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন,একাধিকবার চিঠি পাঠিয়েছি কিন্তু কোন সুরাহা পাইনি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন,ঘটনাটি আমি আপনার কাছে থেকে প্রথম শুনলাম। এ ব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

জন্মভূমি ডেস্ক December 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Next Article ঝিনাইদহে ১৮ বছরেও চালু হয়নি কোটি টাকার স্যালাইন কারখানা
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

শৈলকুপায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
ঝিনাইদাহ

মহেশপুরের মহাসড়কের উপর কলার হাট, জণভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
ঝিনাইদাহ

মহেশপুরে তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?