By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকা বাইচ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকা বাইচ
জাতীয়

কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকা বাইচ

Last updated: 2025/09/20 at 3:45 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হোগলাকান্দি-চকবোনদোলা গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতা ৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ‘যুব এক্সপ্রেস’ প্রথম হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা, মোবাইল ফোনে নৌকা বাইচের দৃশ্য ধারণ করছিলেন। প্রতিযোগী নৌকাগুলো যখন তাদের বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি দিয়ে ও উল্লাস করে তাদের উৎসাহ দিচ্ছিলেন। দুদিনব্যাপী এ প্রতিযোগিতার শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. সালাহ উদ্দিন রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনসহ স্থানীয় গণমান্য ব্যক্তি। আয়োজক কমিটির প্রধান গিয়াস উদ্দিন বলেন, ‘গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে, নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং সাধারণ মানুষকে বিনোদন দিতে আমাদের এ আয়োজন। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমরা সকল অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও যেন এই আয়োজন আরও বড় পরিসরে, আরও সুসংগঠিতভাবে করা যায় সেই প্রত্যাশা রইল।’

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক
Next Article মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?