By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করল চার দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করল চার দেশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করল চার দেশ

Last updated: 2023/05/25 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারত এ বছর জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতি রাষ্ট্র। সেই হিসেবে দেশটির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক। জি-২০ জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তাতে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বরে বিশ্বনেতারা বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন। কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্ক। কাশ্মীরে আয়োজিত বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে চারটি দেশ। দেশগুলো হলোÍচীন, সৌদি আরব, তুরস্ক ও মিসর।

চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেয় তারা। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরও তিনটি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।

২২ থেকে ২৪ মে পর্যন্ত জি-২০ প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্ক জানায় তারা এই বৈঠকে যোগ দেবে না। এরপর সৌদি আরব ও মিসর কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারান বলেও অভিযোগ উঠেছে। এক ফরাসি সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেছিলেন বলে জানা গেছে।

সম্প্রতি কাশ্মীরের শ্রীনগরে মূলত পর্যটন নিয়ে বৈঠক হয়েছে। এতে শেষপর্যন্ত ১৬টি দেশের ৬০ জন প্রতিনিধি যোগ দেন। চারটি দেশের কোনো প্রতিনিধি অংশ নেননি।

কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে আরও কিছু প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল গুলমারগে বৈঠকের আয়োজন হবে। শ্রীনগর থেকে গুলমারগের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। পাহাড়ঘেরা গুলমারগের আয়োজনস্থল শেষ মুহূর্তে বাতিল করা হয়। প্রকাশ্যে না বলা হলেও সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণেই ওই জায়গা বাতিল করা হয়েছে। সব বৈঠকই শ্রীনগরে হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, সেপ্টেম্বরে বিশ্বনেতাদের উপস্থিতিতেও কি কাশ্মীর বিতর্ক সামনে এসে পড়বে?

সিনিয়র করেস্পন্ডেন্ট May 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছার দেলুটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
Next Article খুলনায় অক্সিজেন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?