By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাস্টমস বিধিমালা বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কাস্টমস বিধিমালা বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি
জাতীয়

কাস্টমস বিধিমালা বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি

Last updated: 2023/01/30 at 12:46 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডেস্ক : ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড প্রণীত কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর মৌলিক অধিকার পরিপন্থি কিছু ধারা/উপ-ধারা, নিবর্তনমূলক আইন ও বিভিন্ন বিধান বাতিলের দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়। রবিবার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০১৬ জারির পর ফেডারেশনের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় সংশোধনের জন্য অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এরপর কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ প্রণয়নের সময় ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব না দিয়েই বিধি জারি করা হয়েছিল। দেশের সব সিঅ্যান্ডএফ এজেন্টের মৌলিক অধিকার খর্ব হওয়ায় ফেডারেশনের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার জন্য লাইসেন্সিং রুলের কয়েকটি বিধি ও উপবিধি সংশোধনীর প্রস্তাব দেওয়া হলেও বাজেট প্রস্তাবনায় কোনো সংশোধনী আনা হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে ফেডারেশনের উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা অব্যাহত থাকে। এক পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের ২৮ জুলাই ফেডারেশনের সঙ্গে যৌথ সভার আহ্বান করে। সভায় ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাবিত দাবি-দাওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করা হয় এবং লিখিত প্রস্তাবনা পেশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা প্রস্তাবনা মোতাবেক বিধিমালা সংশোধন করা হবে বলে ফেডারেশনের নেতাদের আশ্বস্ত করেন। কিন্তু অদ্যাবধি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সুলতান হোসেন খান বলেন, সারা দেশে কর্মরত সিঅ্যান্ডএফ এজেন্টের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। ফেডারেশনের নেতাদের দাবি আদায়ের জন্য জরুরিভাবে গত ২১ জানুয়ারি একটি সভা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ দিনের মধ্যে রাজস্ব বোর্ডের কাছে দেওয়া বিধি-বিধানগুলো সংশোধন করা না হলে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি পালন করা হবে। এ পরিস্থিতির জন্য ফেডারেশন দায়ী থাকবে না। কিন্তু অদ্যাবধি কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই আমরা আগামী দুই দিন কর্মবিরতি পালন করতে যাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সহ-সভাপতি শেখ মো. রেহমান (লাভলু), অর্থ সচিব এ কে এম আকতার হোসেন, বন্দর বিষয়ক সচিব মো. খায়রুল বাশার প্রমুখ।

করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬ শতাধিক
Next Article তালায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যান চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?