By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিছু দিনের মধ্যেই সরকারের পতন হবে : নজরুল ইসলাম খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কিছু দিনের মধ্যেই সরকারের পতন হবে : নজরুল ইসলাম খান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কিছু দিনের মধ্যেই সরকারের পতন হবে : নজরুল ইসলাম খান

Last updated: 2023/09/23 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ

জন্মভূমি ডেস্ক : আগামী কিছুদিনের মধ্যেই এই সরকারের পতন হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের এক দফা আন্দোলন হচ্ছে এই সরকারের পতন; সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

ঝালকাঠিতে রোড মার্চের পথসভায় আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। শহরের পেট্রোলপাম্প মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দেবে, যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তারা দেশ পরিচালনা করবে। তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আগামী দিনে সেই লড়াইয়ে আপনাদেরকে আমাদের পাশে থাকার আহ্বান জানাই। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ এটা আমাদের কোন স্বার্থ রক্ষার আন্দোলন নয়, এটা দেশকে বাঁচানোর, দেশের মানুষকে বাঁচানোর আন্দোলন। আগামী কিছু দিনের মধ্যেই এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। যদি এখনও রাজপথে না নামেন, তবে আপনাদেরও আক্ষেপ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভোটের খাতায় শূন্য পড়বে। অনেকে আবার কয়েকটি ভোট দিতেও পারেন। যারা এই সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন, তারা হয়তো কিছু ভোট দেবেন। বড় বড় বিল্ডিং, ব্রিজ-কালভার্ট করলেই উন্নয়ন বোঝায় না। মানুষের সার্বিক উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে এই সরকার। এই সরকার গোরস্তানে আলো জ্বালানোর মতো কাজ করেছে। আজকে যদি এক শিশু জন্ম নেয় সে এক লাখ টাকা ঋণ মাথায় নিয়ে জন্ম নেবে। আমরা জনগণের সঙ্গে তামাশা করতে পারি না। এই সরকারের আমলে কখনও কাঁচা মরিচের দাম বাড়ে, কখনো আদা, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ে। এভাবে চলতে পারে না।

ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, রোড মার্চের সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এদিকে রোড মার্চ উপলক্ষে ঝালকাঠিতে সকাল থেকেই নেতাকর্মীরা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন প্লেকার্ড নিয়ে অবস্থান নেন। শত শত নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় রোর্ড মার্চ। ঝালকাঠিতে রোড মার্চে তিনটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রথম পথ সভা অনুষ্ঠিত হয় নলছিটির ষাইটপাকিয়া বাজার এলাকায়, দ্বিতীয় পথসভা হয় শহরের পেট্রোলপাম্প মোড়ে এবং তৃতীয় পথসভা হয় রাজাপুরের মেডিক্যাল মোড়ে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিকেল চারটায় রোড মার্চ পিরোজপুরের উদ্দেশে যাত্রা করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরী গাছ বিলীন হলে অরক্ষিত হবে উপকূলীয় অঞ্চল
Next Article ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পে’র পাম্প বন্ধ : পানি বঞ্চিত কৃষকরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 2 hours ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?