By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়

Last updated: 2024/12/05 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালায় কিডনি রোগে আক্রান্ত মুনিয়া আক্তার মুন্নী (১৪) বাঁচতে চায়। সে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং মোবারকপুর এলাকার স্বামী পরিত্যক্তা পারভীন সুলতানার একমাত্র কন্যা। অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল মুন্নী। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অপরটিও নষ্ট হওয়া পর্যায়ে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে মা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রুত একটি কিডনির অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন করাতে না পারলে অসচ্ছল মায়ের একমাত্র আদরের নয়নের মণি মুন্নীর জীবন প্রদীপ নিভে যেতে পারে।
মুন্নীর মা পারভীন সুলতানা জানান, ‘মাত্র ১৩ দিন বয়সে মুন্নীকে রেখে তার পিতা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই হতে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালায় ও মেয়েটিকে স্কুলে পড়ায়। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় কিডনি রোগ।’
তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে আরো অন্তত ৩ লাখ টাকা লাগবে। মেয়েকে বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানিয়েছেন খুব দ্রুত তার কিডনি অপারেশন করতে হবে।
এদিকে মায়ের অনেক স্বপ্ন একমাত্র মেয়েকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুন্নীর মা পারভীন সুলতানা। এজন্য তিনি ১৯১১-৯০৮৩৪৭ নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিরোজপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৩২ জন
Next Article লোহাগড়া উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?