By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্য গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্য গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্য গ্রেফতার

Last updated: 2024/02/24 at 2:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মাদক-অস্ত্র-টাকা-মোটরসাইকেল উদ্ধার

জন্মভূমি ডেস্ক : রাজধানীতে প্রতিদিনই নতুন নতুন কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া যাচ্ছে। এসব গ্রুপের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় এ ধরনের ছয়টি গ্রুপের সন্ধান মিলেছে ঢাকা সিটির উত্তরের এলাকাগুলোতে। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার এ বিষয়ে র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ এর লেফট্যানেন্ট কর্নেল মোসতাক আহমেদ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিমানবন্দর, বনানী, মহাখালীসহ টঙ্গী ও গাজীপুর এলাকায় নতুন করে গজিয়ে ওঠা কিশোর গ্যাংয়ের গ্রুপগুলো হলো ‘০০৭’ গ্রুপ, ‘বাবা’ গ্রুপ, ‘জাউরা’ গ্রুপ, ‘ভোল্টেজ’ গ্রুপ, ‘ডি কোম্পানি’ ও ‘জাহাঙ্গীর’ গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো রাসেল (১৭), আরাফাত (১৭), রবিন (১৫), আল-আমিন (২৪), ইসলাম (২৯), জুয়েল (২২), রবিউল (১৬), মুরাদ (১৭), মাহাবুব (১৯), সাদ (২২), রোহান (২২), মনা (২৮), হৃদয় (২০), ওবায়েদ (১৮), জিসান (১৯), আকাশ (৩০), ঈমন (২০), রমজান (২১), সজিব (১৮), শাকিব (২২), রাজিব (১৯), আমির হোসেন (৩৬), শাহজাহান সাজু ওরফে রাসেল (৪৫), জিলাদ মিয়া (২০), রিদয় (১৯), আ. রায়হান (১৫), বাবু মিয়া (২২), শাহজাহান (২১), জালাল মিয়া (২৮), লামিম মিয়া (১৫), রাকিব (১৬), হিরা মিয়া (১৭), ইমরুল হাসান (১৭), সাকিন সরকার রাব্বি (১৮), সুজন মিয়া (১৯), খাইরুল (১৯) ও রাহাত (১৯)। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইলফোন, ব্লেড, কুড়াল, পাওয়ার ব্যাংক, পাঁচটি রড, ১৬টি চাকু, তিনটি লোহার চেইন, হাতুড়ি, মোটরসাইকেল এবং নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। এ ছাড়া এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতি সৃষ্টি, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানিয়েছে, কিশোর গ্যাং ‘০০৭’ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), ‘জাউরা’ গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), ‘বাবা’ গ্রুপের দলনেতা সাদ (২২), ‘ভোল্টেজ’ গ্রুপের মনা (২৮), ‘ডি কোম্পানি’ (লন্ডন পাপ্পু চালায়) আকাশ ও আমির হোসেন, ‘জাহাঙ্গীর’ গ্রুপের দলনেতা বয়রা জাহাঙ্গীর।

লেফট্যানেন্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, প্রত্যেক গ্রুপের আনুমানিক সদস্য ১০ থেকে ১৫ জন। তারা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল। তাদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে: রিজভী
Next Article ভেড়ামারায় অসহায় ও দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 23 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?