By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

Last updated: 2024/07/11 at 1:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কুড়িগ্রামে সব নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর ধরলা ও দুধকুমারের পানিও বাড়তে শুরু করেছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

সব নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করে। বন্যায় জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন ৯ উপজেলার ৫৫টি ইউনিয়নের প্রায় সোয়া দুই লাখেরও বেশি মানুষ।

দ্বিতীয় ধাপের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এ কারণে উঁচু স্থান থেকে চরের ও দ্বীপ চরের বানভাসিরা এখনও ঘরে ফিরেনি। এসব চরের বাসিন্দাদের অনেকেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী। বাড়ি-ঘরে পানি থাকায় লোকজন নৌকায় বসবাস করছেন। কলা গাছের ভেলাই হচ্ছে এসব মানুষের অধিকাংশের সহায় সম্বল। রান্না করা ও খাদ্যাভাবে এসব মানুষের দিন কাটছে। সরকারিভাবে ত্রাণ সহায়তা পৌঁছালেও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না।

অনেকেই ত্রাণ সহায়তা পেলেও রান্না করার সরঞ্জাম না থাকায় শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন পার করছেন। কিন্তু পানিতে কতক্ষণ থাকবেন। পাশাপাশি মানুষগুলো বিপাকে পড়েছেন তাদের গবাদি পশু নিয়ে। পানি বেশি থাকায় টিউবওয়েল ও পায়খানা ডুবে গেছে। ফলে পয়ঃনিষ্কাশন করতে মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও শিশু-বৃদ্ধদের খুবই সংকটে দিন কাটছে।

উলিপুর উপজেলার হাতিয়া চরগুজিমারীর বাসিন্দা সামেনা বেওয়া জানান, আমরা বুড়া মানুষ। পায়খানা পেসাব করতে খুব অসুবিধে হচ্ছে। পানি বেশি থাকায় কলার গাছের ভুড়াত (ভেলা) থাকপার নাগচি।

অন্যদিকে, সদরের চর ভগবতীপুরের বাসিন্দা এরশাদ মিয়া বলেন, গরু-ছাগল নিয়া খুবই ভেজালে পড়ছি। এমনিতে নেই খাওন-দাওন তার ওপর গবাদি পশুর সমস্যা।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, বন্যা মোকাবেলায় এখন পর্যন্ত ৫৪২ মেট্রিক টন চাল, ৩২ লাখ ৮৫ হাজার টাকা ও ২৩ হাজার ১২০ প্যাকেট শুকনো খাবার ৯ উপজেলায় বিতরণ চলমান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউরোর টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
Next Article বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীনj ঢাকা-বেইজিংয়ের যৌথ বিবৃ‌তি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 6 hours ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?