By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুমিরা বালিকা বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে পরীক্ষা স্থগিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > কুমিরা বালিকা বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে পরীক্ষা স্থগিত
Uncategorized

কুমিরা বালিকা বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে পরীক্ষা স্থগিত

Last updated: 2020/09/14 at 9:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

তালা উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগে অনিয়মের কারনে স্থানীয়দের তোপের মুখে পড়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা। শনিবার সকালে কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর শূন্য পদে পরীক্ষা শুরু হওয়ার ১০মিনিট পর এই ঘটনা ঘটে।

ঐ পদে তাপস ঘোষ নামের এক পরীক্ষার্থী অভিযোগে করে বলেন, “দশদিন পূর্বে আমি প্রধান শিক্ষক গৌতম দাশের সাথে অত্র স্কুলের শূন্যপদে নিয়োগের জন্য চুক্তিবদ্ধ হন। গত মঙ্গলবার রাতে প্রশ্নপত্র দেওয়ার নামে তিনি আমার কাছ থেকে দেড়লাখ টাকা নগদ নেন। অত:পর তালবাহানা শুরু করেন। শনিবার সকালে এসে গোপন সূত্রে জানতে পারি তিনি মোটা অংকের টাকার বিনিময়ে অন্য একজনকে চ‚ড়ান্ত নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। আমি এখন চরমভাবে প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে গেছি।

এ কথা বলতে বলতে তাপস ঘোষ বিষয়টা নিয়ে অত্র স্কুলের প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা ও গণমাধ্যমকর্মীরা সেখানে জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে নিয়োগ পরীক্ষায় আসা জেলা ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের লোকজন নিয়োগ স্থগিত রেখে চলে যান।

অত:পর স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সেখানে গিয়ে তাপস ঘোষ ও স্কুলের ম্যানিজং কমিটির সাথে দফারফা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও আর্থিক লেনদেনের বিষয়টি বানোয়াট বলে উড়িয়ে দেন স্কুল কর্তৃপক্ষ।

কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিকুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটি নিয়োগের নামে অধিকাংশ প্রার্থীর কাছ হতে গোপনে ১০ থেকে ১৫ লক্ষ টাকা গ্রহণ করেছে। ৯ সেপ্টেম্বর সকালে তিনি বিষয়টি জানতে পেরে প্রতিকারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত করেন। শনিবার সকালে কুমিরা বাজার এসে তিনি জানতে পারেন স্কুলের ভিতরে টাকার বিষয়ে গোলযোগ চলছে। এ সময় প্রধান শিক্ষকের প্রতারণার কারণে তাপস ঘোষ চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এক থেকে দেড় মাসের মধ্যে টাকা ফেরতের ব্যবস্থা করবেন বলে আশ^াস প্রদান করেন।

এ বিষয়ে কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাশ জানান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থী তাপস ঘোষ আমার নামে অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, দুই তিনদিন আগেও তাপস আমার কাছে এসেছিল। আমি তাঁকে বলেছিলাম কারোর সাথে অবৈধ লেনদেন থেকে বিরত থাকতে। যদি এ ধরনের কাজ সে বা কেউ করে থাকে তার দায়ভার আমি নেব না।

এছাড়া যদি প্রধান শিক্ষক বা স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সু-নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসক আমাকে বিষয়টি জানালে আমি সাথে সাথে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিই। স্কুলের প্রধান শিক্ষক গৌতম দাশের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। 

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বিষয়টি আমি শোনামাত্র জেলা শিক্ষা অফিসারকে অবগত করে নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিই। পরবর্তী জেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি
Next Article সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় ১৩ জেলে আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?