By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Last updated: 2025/04/10 at 3:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালির ঘাট এলাকায় অর্ধঝুলন্ত অবস্থায় সুরমানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক ছিলেন। পরিবারের দাবি চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
নিহত সুরমান আলির ছোট ভাই সেলিম জানান, আমাদের বাড়ির সামনের হালিম বিক্রেতা হাকিম বুধবার সকালে তার বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে আমার ছোট ভাই আশরাফুলকে প্রথমে আটকে রেখে বেধড়ক মারপিট করে। এরপর দুপুরে আমার বড় ভাই রিকশাচালক সুরমানকে ধরে নিয়ে যায় এবং আমাদের বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার লোকজন। এরপর থেকে আমরা ভাইকে কোথাও খুঁজে পাইনি।
আজ বৃহস্পতিবার সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালের এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় আমার ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সেলিম আরো বলেন, বুধবার হাকিম আমার ভাই সুরমানকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ইলেক্ট্রিক শকসহ লাঠি এবং ধারালো অস্ত্রদিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। আমরা ভাই হত্যার বিচার চাই। বুধবার থেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার এস আই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ গ্রহনের অভিযোগ
Next Article খুলনায় ৪৫ হাজার টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

By জন্মভূমি ডেস্ক 36 seconds ago
জাতীয়

তারেক রহমানের শপথে আমন্ত্রণ পেলেন ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
জাতীয়

নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ-উৎসবমুখর: রাশিয়া

By Staff Reporter 3 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াজেলার খবর

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ ! ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা!

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
কুষ্টিয়া

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?