
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ফিলিপ নগরের ইসলামপুর গ্রাম থেকে ১অস্ত্রচোরাকারবারী কে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গান সহ আটক করেছে বিজিবি। সুনির্দিষ্ট গোয়েন্দ তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরবর্তী আবেদের ঘাট নামক স্থান দিয়ে অস্ত্র পাচার সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ফেব্রুয়ারি রোববার আনুমানিক ৮ টার দিকে দৌলতপুর উপজেলায় স্থাপিত বেইজ ক্যাম্প বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় হতে একটি চৌকস টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্র চোরাকারবারি মোঃ আজিজুল ইসলাম (৩০) পিতা মোঃ তায়েজ তাগাদগিরি, গ্রামইসলামপুর, পোস্ট-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১ টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,২০,৪০০- (এক লক্ষ বিশ হাজার চারশত) টাকা। বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটককৃত অস্ত্র চোরাকারবারী কে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয় রোববার। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে কুষ্টিয়া সীমান্তে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির এই কঠোর ও কার্যকর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

