
বিজ্ঞপ্তি : বাংলাদেশের কৃষকের সমস্য ও সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক সমিতি ফুলতলা উপজেলা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে কৃষি ও কৃষকের স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক নেতা সন্দীপন রায়, রেজোয়ান আলী খান, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান সরদার, প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, স্বপন দে প্রমুখ নেতৃবৃন্দ।