By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কৃষি উন্নয়নে দেশে ডুমুরিয়া একটি মডেল : কৃষি সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কৃষি উন্নয়নে দেশে ডুমুরিয়া একটি মডেল : কৃষি সচিব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কৃষি উন্নয়নে দেশে ডুমুরিয়া একটি মডেল : কৃষি সচিব

Last updated: 2023/05/10 at 12:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জি এম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার কৃষি-মৎস্য-প্রাণি সম্পদ বিভাগ থেকে উপকারভোগী সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, বাংলাদেশের মধ্যে কৃষিকাজে নানামুখি সাফল্য, সফল মৎস্য চাষ ও গবাদি পশু তথা গরু-ছাগল-হাস-মুরগি-ডিম উৎপাদনে খুলনার ডুমুরিয়া উপজেলা একটি মডেলে পরিণত হয়েছে। ডুমুরিয়ার এই সাফল্য দেশের কৃষি উন্নয়নে দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। মঙ্গলবার বো ১১টায় মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি কৃষি সচিব আরও বলেন, ডুমুরিয়ার কৃষি-কে আরও বাণিজ্যিকি করণ করতে হবে। তাই এখানে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ডুমুরিয়া উপজেলার কৃষি-মৎস্য-প্রাণি সম্পদ দপ্তরের কয়েক’শ সিআইজি সদস্য ও উপকারভোগীর ওই মতবিনিময় সভায় আরও বক্তব্যদেন, ওয়ার্ল্ড ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক গায়ত্রী আচারিয়া ও সমন্বয়ক সামিনা ইয়াসমিন, খুলনা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম ও উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন। এনএটিপি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওই মেলা উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে তিন দপ্তরের উপকারভোগীরা মাটির স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন ও সংরক্ষণ, বিতরণ, নারীর ক্ষমতায়ন, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, কৃষি উদ্যোক্তা কর্ণার স্থাপন করেন। আর বক্তৃতানুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ওইসব স্টল ঘুরে ঘুরে সফল চাষিদের উৎসাহ দিয়ে কথা বলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় যুবক গ্রেফতার
Next Article যশোরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?