By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেরালায় ভূমিধসে ২৪ প্রাণহানি, অনেকেই আটকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কেরালায় ভূমিধসে ২৪ প্রাণহানি, অনেকেই আটকা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কেরালায় ভূমিধসে ২৪ প্রাণহানি, অনেকেই আটকা

Last updated: 2024/07/30 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের কেরালায় ভূমিধসে ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় অনেকেই আটকে পড়েছেন। ভূমিধসের পর বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর- এনডিটিভি

কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দু’টি ইউনিটও কাজ করছে।

বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সাহায্য করছে।

ভূমিধসের একটি ভিডিওতে পাহাড়ি ওই এলাকায় পানিতে পাথর ও গাছ ভেসে যেতে দেখা গেছে। অনেক ঘরবাড়িও ধ্বংস হয়েছে।

সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। উদ্ধার কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জানান, সেখানে কমপক্ষে তিনবার ভূমিধস ঘটেছে।

কেসিডিএমএ বলছে, মেপ্পেদি এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। আজও দিনভর ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

কংগ্রেস নেতা ও ওয়েনাডের সাবেক সংসদ সদস্য রাহুল গান্ধী এ বিপর্যয়ের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া উদ্ধার কাজে দলীয় কর্মীদের সহায়তা নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও যিনি বিজেপির একমাত্র কেরালার সংসদ সদস্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
Next Article সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 33 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 36 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 42 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 33 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 36 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 42 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?