By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে অবৈধভাবে গাছ বিক্রি করলেন পৌর মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে অবৈধভাবে গাছ বিক্রি করলেন পৌর মেয়র
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে অবৈধভাবে গাছ বিক্রি করলেন পৌর মেয়র

Last updated: 2024/07/25 at 11:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

আশরাফুজ্জামান, কেশবপুর : অবৈধভাবে টেন্ডার ছাড়াই কেশবপুর সরকারি পশুহাটের শিশুগাছ বিক্রির অভিযোগ উঠেছে কেশবপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে। ইতিমধ্যে কাঠ ব্যবসায়ী ওই সরকারি পশুহাট থেকে ৫ টি গাছ কেটে নিয়ে গেছে।জানা গেছে, কেশবপুর সরকারি পশু হাটের বড় শিশু গাছগুলো মারা যায়।
ব্যবসায়ীরা জানান গাছগুলোর আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। পশুহাটের মরা গাছগুলোর জন্য পশু ক্রেতা ও বিক্রেতারা আতঙ্কে ছিল।
এ সমস্যা সমাধানের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন মরা শিশু গাছগুলোর মূল্য নির্ধারণ করে টেন্ডারের জন্য নির্দেশ দেন উপজেলা বন বিভাগকে।
১৬ই জুলাই ২০২৪, রোজ মঙ্গলবার বনবিভাগের পক্ষে পশু হাটের মরা শিশু গাছগুলোর মূল্য নির্ধারণসহ মাপযোপ করতে যায়। এ সময় এক ব্যবসায়ীকে গাছ কাটতে দেখে খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারকে।এ খবর পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা গাছকাটা বন্ধ সহ কাটা গাছগুলো জব্দ করেন।
কেশবপুর উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান বলেন ১৬ ই জুলাই মঙ্গলবার পশু হাটের মরা শিশু গাছগুলোর মূল্য নির্ধারণ করে টেন্ডারের জন্য পশুহাটে যায়। যেয়ে দেখি এক কাঠ ব্যবসায়ী তার শ্রমিক দিয়ে গাছ কাটাচ্ছে। ইউএনও স্যারকে ফোনে বিষয়টি জানাই।
এ বিষয়ে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভার মাসিক মিটিং এ পশুহাটের মরা শিশু গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।উক্ত সিদ্ধান্ত মোতাবেক গাছ কাটা চলছিল।উপজেলা নির্বাহী অফিসার গাছকাটা কেন বন্ধ করলেন তিনিই তা ভালোভাবে বলতে পারবেন।
কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন পৌরসভাধীন পশুহাট পৌরসভা ইজারা দিতে পারে কিন্তু সরকারি গাছ বিক্রির কোন ক্ষমতা পৌরসভার নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন বলেন সরকারি গাছকাটার খবর পেয়ে জব্দ করা হয়েছে কাঠ। যারা টেন্ডার ছাড়াই গাছ কেটে বিক্রি করছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে নাশকতার মামলায় ছাত্রদল ও জামায়াত সদস্য গ্রেফতার
Next Article যশোরের যুবককে লিবিয়াকে নিয়ে মুক্তিপণ দাবি, অভিযুক্ত ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?