By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

Last updated: 2024/04/23 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় হাসপাতালসহ পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে অসুস্থরা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। ৫০ শয্যা বিশিষ্ট কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিনদিনে গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া, সোমবার বর্হিবিভাগে ৪০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, তীব্র গরমের কারণে শিশুদের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা বিভিন্ন বয়সী রোগী শারীরিক দুর্বলতাসহ পেটের পীড়ায় ভুগছেন। হাসপাতালের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে পল্লী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার মধ্যকুল গ্রামের মুদি দোকানি বাবুল হোসেন বলেন, ‘গরমের ভেতর দোকানে কাজ করার সময় গা ঘেমে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ি। গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি’। একই গ্রামের বাসিন্দা মরিয়াম বেগম বলেন, তার পোতা ছেলের (ছেলের ছেলে) গরমে ঘেমে ঠান্ডা লেগে জ্বর ও সর্দি- কাশি হয়েছে। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানো হচ্ছে।
পৌর শহরের মুক্তি ফার্মেসির চিকিৎসক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, সোমবার ১০ থেকে ১২ জন শিশুকে জ্বর, সর্দি ও কাশির জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা থাকা শিশুদের নেবুলাইজার দেয়া হচ্ছে। গরমের কারণে শিশুদের ভেতর এ রোগগুলো বেশি দেখা দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে গত তিনদিনে গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার বর্হিবিভাগে ৪০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, অতিরিক্ত গরমের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে রোগীদের সেবা প্রদানে কোন সমস্যা হচ্ছে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা
Next Article তালায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 44 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 47 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?