By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে প্রচন্ড গরমে বেড়েছে তালশাঁসের কদর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে প্রচন্ড গরমে বেড়েছে তালশাঁসের কদর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে প্রচন্ড গরমে বেড়েছে তালশাঁসের কদর

Last updated: 2024/06/04 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : প্রচন্ড গরমে কেশবপুরে তালশাঁসের কদর বেড়েছ। চলমান তাপপ্রবাহে অনেকের হাতে পৌছে গেছে কচি তালের শাঁস। মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা তালের শাঁস গ্রীষ্মের দুপুরে, প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত, তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে। গরমের এই দিনে সুমিষ্ট রসালো স্বাদের তালের শাঁস কে না চায়। তাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল। তালের শাঁসকে নারিকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। তাল শাঁসের সুমিষ্ট স্বাদ আমাদের অনেকেরই প্রিয়। সাধারণত শ্রীষ্মকালে দেশের বাজারগুলোতে কচি তাল দেখতে পাওয়া যায়। আর এলাকা ভেদে একটি তালের দাম ১০থেকে ১৫ টাকা। কেশবপুর উপজেলা বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এই তাল শাঁস বিক্রি হচ্ছে যেমন সাবদিয়া মোড়, হাবাসপোল মোড়, শ্রীগঞ্জ ব্রীজের সামনে, হাসপাতালমোড় সহ বিভিন্ন এলাকায় এসব তালশাঁস বিক্রি করতে দেখা গেছে। কেশবপুর উপজেলা সাবদিয়া মোড়ের তালশাঁস বিক্রেতা মাসুদ। বছরের অন্যান্য সময় জমিতে কাজ করলেও এখন তিনি আর একজন সহকারী মিলে তালের শাঁস বিক্রি করেছেন। এতে তিন -চারশ’ টাকা লাভ থাকে, যা দিয়ে মাসুদ ও তার সহযোগীর সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়। হাসাবপোল গ্রামের মতিয়ার রহমান জানান, আমরা বিভিন্ন এলাকার কোন তালগাছ ১ হাজার আবার কোনোটা দেড় হাজার টাকায় মালিকের কাছ থেকে ক্রয় করে থাকি। চুক্তি অনুযায়ী বাঁশের তৈরি (বিশেষ কায়দায়) মই দিয়ে গাছ থেকে নামিয়ে এনে তা আবার শহরে এসে বিক্রি করি। দিনশেষে ৪০০-৫০০ টাকা লাভ হয় আমাদের। বছরের এ সময়টা এলেই শুধু তালশাঁসের বিক্রিটা বাড়ে। উপজেলার কেশবপুর বাজারের তালশাঁস বিক্রেতা আল-আমীন জানান, একটি তাল থেকে দুটি বা তিনটি শাঁস হয়। প্রতি পিস এখন ১৫ টাকায় বিক্রি করছি। অথচ গত বছরে ১০ টাকায় বিক্রি করেছি। এই দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, গ্রামে গ্রামে ঘুরে এসব কচি তাল কিনে আনতে হয় আর তালের সংকট থাকায় এর দাম বেড়েছে। প্রতিদিন ১ হাজার টাকার তাল শাঁস বিক্রি করেন তিনি। এতে সব খরচ বাদ দিয়ে ৫০০ টাকা আয় হয় জানান তিনি। তাল শাঁস কিনতে আসা ক্রেতা ফিরোজ ও রিপন বলেন, গত বছরের থেকে এবার তাল শাঁসের দাম অনেকটাই বেশি। গত বছর যে তাল প্রতি ৮টাকায় কিনেছি এবার সেই একটি তাল প্রথমে ১০ টাকা এবং এখন ১২/১৫ টাকায় কিনতে হচ্ছে। তারপরও মৌসুমি ও সুস্বাদু হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই বলেও জানান তিনি। উপজেলার ধর্মপুর গ্রামের তালশাঁস কিনতে আসা রমজান আলী রাজা বলেন, এ বছর প্রচণ্ড গরম। এই গরমে আখের রসের পাশাপাশি তালশাঁসের জুড়ি নেই। তালশাঁস প্রতিনিয়তই আমরা খাচ্ছি। তবে গতবছরের থেকে এ বছর তালশাঁসের দাম দ্বিগুণ হয়েছে বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর বলেন, তাল শাঁস একে সুস্বাদু, অন্যদিকে কচি তালের শাঁসে জলীয় অংশ বেশি থাকায় তা দেহের পানিশূন্যতা অনেকটাই পূরণ করে। ফলে জ্যৈষ্ঠের এ গরমে কেশবপুর হাট-বাজারে বেশ কদর বেড়েছে তাল শাঁসের।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ডিবি পুলিশ পরিচয়ে হুমকির অভিযোগে আটক ৫
Next Article কাউখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১: আহত ৬
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগি আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগি আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?