By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে যুবককে মারপিটের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে যুবককে মারপিটের অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে যুবককে মারপিটের অভিযোগ

Last updated: 2024/01/17 at 6:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মামলা তুলে না নেওয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত উজ্জ্বল দাস বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে ভেচরী পুলিশ ফাঁড়ির এসআই শামীম জাহাঙ্গীর হোসেন(২৫)কে আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস,তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে গত ০২/০৩/২০১৯ তারিখে একই গ্রামের নজরুল শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন,আমির শেখের ছেলে সুজন হোসেন সহ তাদের সহযোগীরা মিলে সুশীল দাস,তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে মারপিট করে।ঐ মারপিটের ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলার নং ০৪,তারিখ ০৩/০৩/২০১৯।মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন বাদি সুশীল দাসকে এ মামলা তুলে নিতে প্রায় সময় মারপিট হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে।এরই জের ধরে মঙ্গলবার ১৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাস বাড়িতে থেকে বাইসাইকেল চড়ে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাসকে পথ গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এসময় উজ্জ্বল দাস প্রতিবাদ করলে আসামীরা উজ্জ্বল দাসকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ তার পরিহিত শার্টের বুক পকেটে রক্ষিত নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন,অভিযোগ পেয়েছি,অভিযোগের ভিত্তিতে এক জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিকে বুধবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে শিশু আয়েশা হত্যা মামলায় সৎ মা গ্রেফতার
Next Article কয়রায় সহকারী অধ্যাপককে পিটিয়ে জখম করলেন অধ্যক্ষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?