By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসির নির্বাচনে ২ মেয়র প্রার্থী ও ৪৩ কাউন্সিলরের মনোনয়ন সংগ্রহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসির নির্বাচনে ২ মেয়র প্রার্থী ও ৪৩ কাউন্সিলরের মনোনয়ন সংগ্রহ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির নির্বাচনে ২ মেয়র প্রার্থী ও ৪৩ কাউন্সিলরের মনোনয়ন সংগ্রহ

Last updated: 2023/05/01 at 2:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আসন্ন কেসিসি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত নির্বাচন কার্যালয় থেকে দুই মেয়র প্রার্থী গফ্ফার বিশ^াস ও মুশফিক মনোনয়ন ফরম সংগ্রহ করে। এছাড়া ৪৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার দুপুর দুইটায় নগরীর নূরনগরস্থ নির্বাচন কমিশন কার্যালয় থেকে মেয়র পদে আব্দুল গফ্ফার বিশ্বাসের পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, ইঞ্জিনিয়ার মনির”ল ইসলাম, এড কামাল হোসেন, ছাত্রনেতা অপু রায়হান, মিথুন ইসলাম প্রমুখ।

মোল্লা সওকত হোসেন বাবুল জানান, জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ দলীয় মনোনয়ন নিশ্চিত করে প্রাথমিক কাজ করতে অবহিত করেছেন।

এছাড়া মেয়র পদে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন এসএম মুশফিকুর রহমান। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন। এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম কাজল, মোঃ শহিদ মোড়ল, এম হাসান সাইফ, শাহিন মাহমুদ, মোঃ মোসলেম, মোঃ সলেমান, মোঃ মিরাজ, মোঃ ওসমান গনি, মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদ ও মোঃ রেজা।

কাউন্সিলর প্রার্থী উজ্জ্বল মনোনয়ন ফরম সংগ্রহের পর জানান, আমি কাউন্সিলর প্রার্থী হতে চাই না। আমি এলাকার জনগণের সেবক হতে চাই। কাউন্সিলর হবেন এলাকার গুণিজনরা। আমি সেবক হিসেবে তাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি মনোনীত হলে ইনশাআল্লাহ আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

জেলা নির্বাচন অফিসার ও কেসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজির আহম্মেদ বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের প্রচার-প্রচারণা সামগ্রী অপসারণের কথা বলা হয়েছে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। তিনি আরও জানান, এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে নারীর নামে ভিজিডি কার্ডের চাল উত্তোলন ইউপি সদস্যের
Next Article শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

নগরীতে বকেয়া টাকার বিরোধে যুবককে জবাইয়ের চেষ্টা

By Staff Reporter 46 minutes ago
খুলনাজেলার খবর

নগরীতে ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

By Staff Reporter 54 minutes ago
খুলনাজেলার খবর

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

নগরীতে বকেয়া টাকার বিরোধে যুবককে জবাইয়ের চেষ্টা

By Staff Reporter 46 minutes ago
খুলনাজেলার খবর

নগরীতে ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

By Staff Reporter 54 minutes ago
খুলনাজেলার খবর

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?