By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Last updated: 2023/11/06 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম মেয়র মোঃ সিরাজুল ইসলাম গত শনিবার দিবাগত রাত ৪টা ৪৫ মিনিটে নগরীর ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন।)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রোববার ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। মরহুমের জানাজা নামাজ রোববার বাদ আছর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম সিরাজুল ইসলাম ২১ মার্চ ১৯৮৪ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৪ তারিখ পর্যন্ত খুলনা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান এবং ১২ ডিসেম্বর ১৯৮৪ থেকে ২২ আগস্ট ১৯৮৮ তারিখ পর্যন্ত খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

॥ সিটি মেয়র ॥

খুলনা পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক সিরাজুল ইসলামের মৃত্যুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিকেলে সিটি মেয়র নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

॥ মুসল্লি পরিষদ ॥

মুসল্লি পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের আহবায়ক স, ম গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ সোহরাব হোসেন, সংগঠনের মহানগর কো-কনভেনার মোঃ জাহিদ হাবিব, কো-কনভেনার মোঃ আনোয়ারুল হক স্বাধীন, সদস্য সচিব মোঃ নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও মরহুম সিরাজুল ইসলামের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

॥ বৃহত্তর আমরা খুলনাবাসী ॥

সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কাম, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান(মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. আ. হালিম, মো. জাভেদ আক্তার, মো. আলাদ্দিন, মো. মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

॥ উন্নয়ন কমিটি ॥

সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মিনা আজিজুর রহমান, শেখ মোশাররফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, শেখ আবিদ উল্লাহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ আব্দুস সালাম, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

॥ খুলনা নাট্য নিকেতন ॥

তার মৃত্যুতে খুলনা নাট্য নিকেতন পরিবার গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি জানিয়েছে খুলনা নাট্য নিকেতনের নেতৃবৃন্দ।

॥ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ॥

প্রবীণ রাজীনীতিবিদ, খুলনা ইউনানী মেডিকেল কলেজের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে খুলনা ইউনানী মেডিকেল কলেজ পরিবার। বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কমনা করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিএনপির ডাকে অবরোধ পালিত, নেতাকর্মী আটক
Next Article ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন খুবির এমবিএ স্কুলের ১১ শিক্ষার্থী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?