By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসির ১০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > কেসিসির ১০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির ১০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

Last updated: 2023/11/06 at 1:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরে ১০৮২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। এই বাজেট কেসিসির ইতিহাসের সর্ববৃহৎ আকৃতির।

বাজেট ঘোষণায় কেসিসি মেয়র বলেন, কোন প্রতিষ্ঠানের বাজেট শুধুমাত্র আয়-ব্যয়ের খতিয়ান নয়। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা প্রতিফলিত হয়। খুলনা সিটি কর্পোরেশন জন-প্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তেহারে আমরা যে প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলাম, এ বাজেট প্রণয়ন ও বাস্তবানের মধ্যদিয়ে তা বাস্তবে রূপ দেয়ার প্রচেষ্টা করছি। বর্তমান অর্থবছর তথা ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটিও সেভাবে প্রস্তুত করা হয়েছে। একই সাথে ২০২২-২০২৩ অর্থবছরের আয়-ব্যয়ের প্রকৃত অবস্থার উপর ভিত্তি করে উক্ত অর্থবছরের সংশোধিত বাজেটও প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে, কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়ন কর্মকান্ডের সকল চলমান প্রকল্পে বরাদ্দ কিছুটা কমিয়ে প্রকল্পগুলো চলমান রেখেছে এজন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকা। বাজেটের রাজস্ব ব্যয় ১৯৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগি সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩৬ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা, নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা, সরকার ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বিগত অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬১ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা।সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার টাকা।লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১%। এই বাজেটে রাজস্ব তহবিলের ক্ষেত্রে আমাদের লক্ষ্য মাত্রা ছিল ১৯২ কোটি ১১ লক্ষ ৩৮ হাজার টাকা। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছে ২৮২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। নিজস্ব তহবিলে অর্জনের হার ১৪৭%। উন্নয়ন তহবিলে তথা সরকারি অনুদান ও দাতা সংস্থার বিশেষ প্রকল্পে বিগত বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ৬৬৮ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকা। কিন্তু আমরা পেয়েছি ৪১৪ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। এক্ষেত্রে অর্জনের হার ৬২%। মূলত সরকারের নিকট থেকে আশানুরূপ অর্থ পাওয়া গেলেও দাতা সংস্থা থেকে অনুরূপ বরাদ্দ না পাওয়ার কারণে উন্নয়ন বাজেটে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে সুনীল নারিন
Next Article বিএনপি পরিস্থিতি অস্থির করে আমাদের নাম দিচ্ছে: কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 31 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 32 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 33 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

আজ থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?