By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কোটালীপাড়ায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কোটালীপাড়ায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কোটালীপাড়ায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে

Last updated: 2023/01/26 at 11:19 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ : গোপালগঞ্জ  সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় ২০টি স্থানে জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট। গত ২০ জানুয়ারি থেকে এ হাট শুরু হয়। চলবে ২৬ জানুয়ারি সকাল পর্যন্ত। প্রতিদিন এসব হাটে ২ লাখ টাকার সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে। প্রতিমার ভালো দাম পেয়ে খুশি মৃৎ শিল্পীরা। পাশাপাশি বাড়ির পাশ থেকে প্রতিমা কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে জেলায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের  কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার ক্লাব, সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও  শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী   পূজার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে কোটালীপাড়া উপজেলার ২০টি  স্থানে বসেছে প্রতিমার হাট।পঞ্জিকা মতে, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা ও আরাধণা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই মন্দিরে মন্দিরে ও সনাতন ধম্বালম্বীদের বাড়িতে প্রতিমা স্থাপনের ধুম পড়েছে। এ কারণে প্রতিমার হাটে জম-জমাট কেনাবেচা হচ্ছে।

কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে বাজারে  উপজেলার মধ্যে সব চেয়ে বড় সরস্বতী প্রতিমার হাট বসেছে। এখানে  ছোট বড় মিলিয়ে প্রায় ৩ হাজার প্রতিমা বিক্রির জন্য আনা হয়েছে।

কোটালীপাড়া উপজেলার হিরণ, বান্ধল, মদনপাড়া গ্রাম থেকে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করে বিক্রির জন্য এনেছেন কালিগঞ্জ বাজারে। এছাড়া রামনগর, রাধাগঞ্জ, ধারাবাশাইল, ভাঙ্গার হাট, ঘাঘর বাজারসহ প্রায় ২০টি স্থানে বসেছে সরস্বতী   প্রতিমার বিশাল বিশাল হাট। আর এসব হাট থেকে প্রতিমা, পূজার আনুষঙ্গিক জিনিসপত্র, উপকরণ কিনে যানবাহন ও নৌকায় করে বাড়ি ফিরছেন ক্রেতারা।

উপজেলার মদনপাড়া গ্রামের মৃৎশিল্পী জয় পাল বলেন, প্রতিবছর কালিগঞ্জ বাজারে আমরা বিক্রির জন্য বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা নিয়ে আসি। তাই এ বছরও  সরস্বতী পূজা উপলক্ষে  প্রতিমা নিয়ে এসেছি। এবছর অন্যান্য বছরের চেয়ে একটু ভালো দামে প্রতিমা বিক্রি করতে পারছি। প্রতিটি ব্যানার প্রতিমা ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকায় বিক্রি করছি। এছাড়া সাজের প্রতিমা ২০০ টাকা থেকে ৬০০ টাকা দরে বিক্রি করছি। পূজার দিন যত ঘনিয়ে আসছে কেনাবেচাও তত বৃদ্ধি পাচ্ছে। প্রতিমার ভালো দাম পেয়ে এ বছর পরিশ্রম সার্থক হয়েছে। তাই আমি খুবই খুশি।

হিজল বাড়ি থেকে প্রতিমা কিনতে আসা স্বপন বর্ণিক তিনি বলেন, এ বছর আমি  প্রথম সরস্বতী মায়ের পূজার আয়োজন করেছি। সরস্বতী   পূজা উপলক্ষে কালিগঞ্জ বাজারে প্রতিমা কিনতে এসেছি। ১ হাজ্রা ৬০০ টাকায় আমি একটি মাঝারী সাইজের সরস্বতী প্রতিমা কিনেছি। বাড়ির কাছের হাট থেকে সুলভে  পছন্দের প্রতিমা আগে ভাগে কিনতে পেরে  খুবই স্বস্তি পাচ্ছি।

কলাবাড়ি ইউপি চেয়ারম্যান এ্যাড. বিজন বিশ্বাস বলেন, আমার ইউনিয়নের কালিগঞ্জ বাজারে প্রতিমা বিক্রি জমে উঠেছে। এ বাজারে অন্তত ১৫ লাখ টাকার  সরস্বতী   প্রতিমা বিক্রি হবে। এখানে শত বছর ধরে সরস্বতী   প্রতিমার হাট বসে আসছে। এ হাট থেকে কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ক্রেতারা সরস্বতী প্রতিমা ক্রয় করেন। এ কারণে এ বাজারটি সরস্বতী   প্রতিমার হাট হিসেবে এ অঞ্চলের মধ্যে বিখ্যাত।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
Next Article বৃহত্তর আমরা খুলনাবাসীর নিন্দা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?