By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কোরবানির হাটে পশুর দাম শুনে ক্রেতা দর্শক হয়ে ঘুরছেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কোরবানির হাটে পশুর দাম শুনে ক্রেতা দর্শক হয়ে ঘুরছেন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কোরবানির হাটে পশুর দাম শুনে ক্রেতা দর্শক হয়ে ঘুরছেন

Last updated: 2023/06/27 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনার বিভিন্ন কোরবানির হাটে ক্রেতা হয়ে পশু ক্রয় করতে যেয়ে অনেকেই দাম শুনে দর্শক হয়ে ঘুরছেন। হাটে প্রচুর পরিমাণ পশু উঠলেও দাম চড়া। তাই অনেকেরই কোরবানী দেয়ার ইচ্ছা থাকলেও গরু কেনা নিয়ে বিপাকে রয়েছেন। অনেকেই তিন সপ্তাহ ধরে পশু কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ আবার ঈদের দিন সকাল পর্যন্ত চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

আর মাত্র একদিন পরেই ২৯ জুন পবিত্র ঈদুল আযহা। শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দলে দলে মানুষ ছুটছে কোরবানির পশুর হাটে। প্রতিটি গরু কিনতে ৫ থেকে ৭ জন হাটে যাচ্ছেন। গরু দেখার পাশাপাশি দামদর করতে যেয়ে অনেকেই নিরব হয়ে পড়ছেন। গরুর দাম শুনেই যেন তারা অবাক হয়ে যাচ্ছেন। কেউ আবার হেসে দিয়ে নিজেকে দর্শক বলে দাবী করছেন।

বটিয়াঘাটার বিএলজে স্কুল মাঠে গরু কিনতে এসেছেন জহিরুল ইসলাম। তার ইচ্ছা মিডিয়াম সাইজের একটি গরু কিনে বাড়িতে নিবেন। তার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বাজেট একলাখ থেকে একলাখ বিশ-ত্রিশ হাজার টাকার মধ্যে গরু কিনবো। কিন্তু যে সব গরু গেল বছর মূল্য ছিল এক লাখ টাকা, এ বছর তার দাম চাইছে দেড় লাখের উপরে। তাই লজ্জায় কিছুটা দর্শক হয়ে মাঠে ঘুরতে হচ্ছে। এমন কথা জানালেন অনেক ক্রেতাই।

বাড়িতে গরু লালন-পালন করে হাটে তুলেছেন একই গ্রামের লান্টু গাজী। তার নিকট গরুর দাম জানতে চাইলে তিনি বলেন, এ বছর গরুর খাবারের মূল্য অনেক বেশী। একটা গরু পালন করে বিক্রয় উপযোগী করতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়। তাই মূল্য লাখের উপরে না চেয়ে উপায় নেই। খাবারের মূল্য বেশী হওয়ায় দামও বেশী  চাইতে হচ্ছে। তাছাড়া এবার ভারতীয় গরু প্রবেশ করতে না পারায় দাম বৃদ্ধিতে রয়েছে।

খুলনা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এসএম আয়ূব আলী বলেন, জেলায় চাহিদার তুলনায় প্রায় দ্বিগুন কোরবানী উপযোগী পশু রয়েছে। তবে পশুর মূল্য  বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে খাবারের দাম বেশী। তাছাড়া লালন-পালন খরচ রয়েছে। তবে বিক্রেতারা যে খুব একটা দাম বেশী চাইছেন তাঠিক নয়। তাদেরও গরু বিক্রি করতে হবে। রেখে দিলে খাওয়া খরচ আরও বেশী হবে। সাধারণত বিক্রেতারা চায় দাম বাড়াতে আর ক্রেতারা চায় দাম কমাতে। এরই মধ্যদিয়ে কেনাবেচা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিগগির আসছে একদফা আন্দোলনের ঘোষণা: ফখরুল
Next Article তরুণ আহনাফের গরু প্রীতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?