By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Last updated: 2023/06/18 at 11:00 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকালে সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩’শ ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব মো: খলিলুর রহমান বলেন, সারা দেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নাম খারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্য স্বত্ব ভোগীদের দৌরাত্ব থেকে মুক্তি পাবেন। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির প্রমুখ। সভাপতির বক্তব্যে চলতি বছরের মধ্যে সাতক্ষীরা জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪ টি পিলার যথাক্রমে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।

কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান জেলায় কর্মরত সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কারও খবরদারির কাছে মাথা নত করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
Next Article আজ বিশ্ব বাবা দিবস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?