By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ক্রিকেটে প্রথমবার লাল কার্ড, নারাইনের ইতিহাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ক্রিকেটে প্রথমবার লাল কার্ড, নারাইনের ইতিহাস
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ক্রিকেটে প্রথমবার লাল কার্ড, নারাইনের ইতিহাস

Last updated: 2023/08/28 at 2:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : রেফারি পকেট থেকে বের করে লাল কার্ড দেখাচ্ছেন। মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ফুটবলার। ফুটবলে এ রীতি চালু থাকলেও এবার ক্রিকেটেও দেখা গেল এমন নজিরবিহীন দৃশ্য। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডগড়া ক্যারিবীয় কিংবদন্তি স্পিনার সুনীল নারাইন প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ লাল কার্ডের শাস্তির বিধান চালু করে। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন।

সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারাইনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারাইনকে।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চা। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পূরণ করা লাগবে।

১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দুজন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে রোববারের এই ম্যাচে এই সবগুলো শাস্তিই পেতে হয় ত্রিনবাগোকে। অষ্টাদশ ওভারে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয় তাদের। ১৯তম ওভারে আরও একজন ফিল্ডার বৃত্তের ভেতরে আনতে বাধ্য হয় তারা।

এরপর শেষ ওভারের ওই লাল কার্ড। একজনকে তুলে নিতে বাধ্য ত্রিনবাগো। ক্যাপ্টেন পোলার্ড শেষ ওভারে সুনীল নারাইনকে মাঠের বাইরে যেতে বলেন, যেহেতু তিনি আগেই তার বোলিং কোটার ৪ ওভার পূর্ণ করেছিলেন। এছাড়া ফিল্ডিং তার বরাবরই দুর্বলতার জায়গা।

১০ জন নিয়ে ফিল্ডিং করেও শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ত্রিনবাগো। তবে ম্যাচ জিতলেও পোলার্ড মেনে নিতে পারছিলেন না লাল কার্ডের ব্যাপারটি। ম্যাচ শেষে রাখঢাক না রেখেই ক্ষোভ প্রকাশ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হরিয়ানার নুহতে ফের উত্তেজনা, স্কুল-ব্যাংক বন্ধ
Next Article অর্থপাচার মামলায় সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?