By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খননের ৩ বছরেই ভরাট সালতা নদী, টিআরএম বাস্তবায়নের তাগিদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > খননের ৩ বছরেই ভরাট সালতা নদী, টিআরএম বাস্তবায়নের তাগিদ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খননের ৩ বছরেই ভরাট সালতা নদী, টিআরএম বাস্তবায়নের তাগিদ

Last updated: 2025/01/11 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়া উপজেলা সীমান্তবর্তী সালতা নদী সেখানকার ভূপ্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বর্ষার পানি নেমে যায় এ নদী দিয়ে। এ ছাড়া শুষ্ক মৌসুমে সেচকাজেও ব্যবহার করা হয় এর পানি। অর্থাৎ জেলাগুলোর প্রায় ২৫ লক্ষ মানুষ এ নদীর ওপর নির্ভরশীল। গুরুত্ব বিবেচনায় বছর তিনেক আগে খনন করা হয় সালতা নদী। কিন্তু তা আবারও ভরাট হয়ে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ফলে কোনো সুফল মিলছে না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য নতুন করে খনন ও টাইডাল রিভারাইন ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৫টি ইউনিয়ন ও ডুমুরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষার পানি প্রবাহিত হয় সালতা নদী দিয়ে। জনগুরুত্বপূর্ণ এ নদী ২০১৯ সালের জুনে খননের উদ্যোগ নেয় পাউবো। খননের কাজ শেষ হয় ২০২১ সালের জুনে। তালা উপজেলার কাঠবুনিয়া থেকে খলিলনগর পর্যন্ত ১৩ কিলোমিটার খননে ব্যয় হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর সাতক্ষীরায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু সালতা ভরাট হওয়ায় স্বাভাবিকভাবে পানি নামতে না পারায় ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে লাখ লাখ মানুষ। শিগগির খননের ব্যবস্থা ও টিআরএম বাস্তবায়ন না করা হলে আগামী বর্ষায় এমন বৃষ্টিতে একইভাবে দুর্ভোগে পড়তে হবে সালতাপারের বাসিন্দাদের।
তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের গণেশ মন্ডল বলেন, ‘২/৩ বছর আগে এই নদী খনন করা হয়েছিল, কিন্তু ভরে গেছে। নদী খনন করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমরা বর্ষার সময় তলিয়ে যাই, আর শুকনোর সময় পানি পাই না। নদী ও খাল খনন জরুরি। আর ঘেরওয়ালারা পানি আটকে রাখে। এতে পানিপ্রবাহে বাধার সৃষ্টি হয়।’
একই গ্রামের বিষ্ণু পদ মন্ডল বলেন, ‘যারা ঘের করে, তারা পানি ধরে রাখে। তাই পলি জমে সংযোগ খাল ভরাট হয়ে গেছে। জোয়ার-ভাটার খেলা না থাকলে এই নদীর নাব্যতা বজায় থাকবে না। ফলে বর্ষার সময় আমাদের ডুবে মরতে হবে, আর শুকনোর সময় শুকিয়ে মরতে হবে।’
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, ‘সালতা নদী দুই জেলায়। সাতক্ষীরার তালার ওপর দিয়ে খুলনার পাইকগাছা হয়ে শিপসা নদীতে মিশেছে। আর ওদিকে ডুমুরিয়ার ওপর দিয়ে চলে গেছে। চার বছর আগে তালতলা অংশ পর্যন্ত কাটা হয়েছে। দুঃখজনক হলো, নদী কেটে দু’পাশে মাটি ফেলে তারা চলে গেছে। এখন ভরাট হওয়ায় গরু-ছাগল চরাচ্ছে লোকজন।’
মীর জিল্লুর রহমান আরও বলেন, ‘টিআরএম প্রকল্প বাস্তবায়ন করে অবাধ জোয়ার-ভাটা নিশ্চিত করা গেলে সরকারের টাকা অপচয় হতো না। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা হতো; ফসল রক্ষা পেত। কিন্তু পাউবো চায়, খননের বছর তিনেকের মধ্যে আবারও ভরাট হবে, আবারও তারা প্রকল্প পাবে।’
সালতা বাাঁচাও কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী বলেন, ২০২১ সালে খনন করা হয় সালতা নদী। খননের তিন বছরের মাথায় আবারও ভরাট হয়ে এটি সরু খালে পরিণত হয়েছে। টিআরএম বাস্তবায়ন করলে উক্ত নদী ভরাট হতো না।
তবে টিআরএম বাস্তবায়ন নিয়ে সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘টিআরএম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। টেকনিক্যালি দৃশ্যমান কি না, সামাজিকভাবে গ্রহণযোগ্য কি না, সবদিক দেখে এটার ভিজিবিলিটি স্টাডি ছাড়া এটা বলা সম্ভব নয়, সালতা বা অন্য কোনো নদীতে টিআরএম বাস্তবায়ন করা যাবে কি না।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাল‌কি‌নি‌তে ক্রিকেট টুর্ণা‌মে‌ন্টে রক্তাক্ত জুলাই একাদশ চ‌্যা‌ম্পিয়ন
Next Article তালায় সবজির বাজারে স্বস্তি ফিরলেও অস্বস্তি সকল নিত্যপণ্যে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 5 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?