By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খাঁটি সোনাখচিত পোশাকে বিয়ের অনুষ্ঠানে হাজির আম্বানির ছেলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > খাঁটি সোনাখচিত পোশাকে বিয়ের অনুষ্ঠানে হাজির আম্বানির ছেলে
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

খাঁটি সোনাখচিত পোশাকে বিয়ের অনুষ্ঠানে হাজির আম্বানির ছেলে

Last updated: 2024/07/06 at 6:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে শুক্রবার রাতে বসেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীতের আসর। আগামী ১২ই জুলাই সাত পাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে।

এর আগেই একের পর এক অনুষ্ঠানে মেতে উঠেছে আম্বানি পরিবার। বিশেষ করে সঙ্গীতানুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড থেকে শুরু করে ক্রিকেট তারকারা। যেখানে প্রত্যেকের সাজ ছিল দেখার মতো।

অনুষ্ঠানে হবু বউয়ের হাত ধরে যখন অনন্ত আম্বানি গ্র্যান্ড এন্ট্রি নিলেন, উপস্থিত অতিথিরা তখন কাকে ছেড়ে কাকে দেখবেন দ্বিধায় পড়ে গিয়েছিলেন। অনন্ত-রাধিকার চোখ ধাঁধানো লুক মুগ্ধ করেছে সবাইকে।

অনুষ্ঠানে অনন্ত আম্বানি যেই কালো-সোনালী পোশাকটি পড়েছিলেন, সেটা খাঁটি সোনাখচিত। পোশাকের জরি এমব্রয়ডারিতে ব্যবহৃত সমস্ত উপাদানই খাটি সোনার তৈরি। গলা বন্ধ ম্যান্ডারিন কলারের পোশাকটিতে ফুলেল নকশা ফুটিয়ে তোলা হয়েছে সোনা দিয়ে। সাথে অনন্ত পরেছেন কালো কুর্তা শার্ট এবং প্যান্ট। জুতাও ছিল কালো। চুল পনিটেল করে বেঁধে রেখেছেন তিনি। তার পোশাকটি ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা।

রাধিকার পোশাকটিও আবু জানি সন্দীপ খোসলার নকশা করা। পুরো লেহেঙ্গা জুড়ে করা হয়েছে মূল্যবান সোয়ারভস্কি ক্রিস্টালের কাজ। বেইজ ও গোল্ড রঙের অফ শোল্ডার ব্লাউজের সাথে এ-লাইন লেহেঙ্গায় দারুণ লাগছিল রাধিকাকে। গলায় পরেছিলেন হীরার নেকলেস, সাথে পান্নাও ছিল। একটি ব্রেসলেট, কানের দুলের সাথে উইংড আই-লাইনারে হালকা সাজে সেজেছেন রাধিকা।

মুকেশ আম্বানির হবু বউমা শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে। কয়েক মাস ধরেই অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ উৎসব চলছে। আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে জামনগরে গত ১ মার্চ শুরু হয়েছিল তাদের প্রি-ওয়েডিং উৎসব।

ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে বিয়ের উৎসব পরিকল্পনা করা হয়েছে। গুজরাটি ঐতিহ্য ও পরম্পরা মেনেই চলছে যাবতীয় অনুষ্ঠান। বিয়ের আসরে অতিথিদের সাবেকি পোশাকে সামিল হওয়ার কথা জানানো হয়েছে।

বিয়ের পর আগামী ১৪ জুলাই, রবিবার হবে মঙ্গল উৎসব বা বিবাহোত্তর সংবর্ধনা। এই জমকালো অনুষ্ঠানের জন্য অতিথিদের ‘ভারতীয় চটকদার’ পোশাক পরতে বলা হয়েছে। এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট এবার আম্বানি পরিবারে ছোট বউমা হতে চলেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোপার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা
Next Article ক্যাম্পাস ছেড়ে মহাসড়কে কোটাবিরোধীরা, জনদুর্ভোগ চরমে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?