By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালিশপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চান আউয়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খালিশপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চান আউয়াল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খালিশপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চান আউয়াল

Last updated: 2023/05/17 at 3:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনার শিল্পাঞ্চল খালিশপুর এলাকায় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সাথে মঙ্গলবার কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

এসময় তিনি বলেন, বর্তমানে খুলনার মধ্যে অবহেলিত একটি অঞ্চল হলো খালিশপুর অঞ্চল। যেই খালিশপুর অঞ্চলকে পুরো বাংলাদেশ শিল্পাঞ্চল হিসাবে জানে এবং চেনে। তবে দুর্নীতির কারণে ও সঠিক পরিচর্যার অভাবে খালিশপুর আজ হাহাকার করছে। মিল কলকারখানা সব বন্ধ, খালিশপুর বাসীর জীবন আজ খুব কষ্টে অতিবাহিত হচ্ছে। তাকে যদি জনগন নগর পিতা হওয়ার সুযোগ দেয় তাহলে তিনি খালিশপুরবাসীর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশার অবশান ঘটাতে চান।

মেয়র প্রার্থী আরো বলেন, বিজেএমসির সাথে সমন্বয় করে খালিশপুরের সকল পাটকলগুলোর সকল সমস্যা দূরীকরণের মাধ্যমে পাটকলগুলো চালু করা হবে। সকল ধরনের শিল্প কলকারখানার শ্রমিকদের বেতনভাতা নিয়মতান্ত্রিক পরিশোধের ব্যবস্থা গ্র্রহণের মাধ্যমে কারখানাগুলো সচল রাখা হবে। নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সকল ধরনের কলকারখানা স্থাপনের জন্য জনসাধারণকে আর্থিক ঋন প্রদান করা হবে।

এসময় মেয়র প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আবুল কাশেম, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মারুফ হোসেন, মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ প্রমুখ।

এদিকে নগরীর পাঁচ থানা নির্বাচন পরিচালনা কমিটি সভা স্ব-স্ব শাখায় অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ফেরদৌস গাজী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর সভাপতি ও মেয়র প্রার্থী মাওলানাআব্দুল আউয়াল। সোনাডাঙ্গা থানা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসান ওবায়দুল করিম। খালিশপুর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান। দৌলতপুর থানা সভাপতি সরোয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি আলফাত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন মুফতী ইমরান হুসাইন। খানজাহানআলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন মুফতি আমানউল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাটে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
Next Article নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে নগরীতে ছাত্র সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 2 hours ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?