By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে আগের চেয়ে ভালো’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে আগের চেয়ে ভালো’
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে আগের চেয়ে ভালো’

Last updated: 2025/02/12 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও সফরসঙ্গী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকায় তিনি মানসিকভাবে আগের চেয়ে ভালো আছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা ডা. জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এ মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. জাহিদ বলেন, মাঝেমধ্যে যেসব পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।
বিএনপির এই নেতা জানান, বাসায় খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন।
গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। প্রায় ১৭ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৪ জানুয়ারি রাতে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বারবার চেষ্টা করলেও আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার পথ খুলে যায়। এছাড়া বিভিন্ন মামলা থেকেও তিনি পর্যায়ক্রমে খালাস পাচ্ছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী মারা গেছেন
Next Article পুলিশ পাহারায় স্বজনকে চিঠি দিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?