By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে
জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে

Last updated: 2025/12/03 at 3:20 PM
জন্মভূমি ডেস্ক 4 days ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা চিকিৎসা কার্যক্রমেও যুক্ত হয়েছে।
জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিউল নামের এক বিশেষজ্ঞ চিকিৎসক।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।
হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সকালে যুক্তরাজ্যের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম হাসপাতালে পৌঁছেছে।
ওই সূত্র আরও জানায়, বিদেশি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে তারা পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন।
চিকিৎসক দলটি প্রথম দিনের মধ্যেই খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সাম্প্রতিক টেস্ট রিপোর্ট ও সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছে। প্রাথমিক আলোচনায় তারা চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএনপি নেতারা মনে করছেন, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ টিম চিকিৎসার গতি ও মান উন্নত করতে সহায়ক হবে। তাদের ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক মেডিকেল সহযোগিতা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করছে।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।
এভারকেয়ার হাসপাতাল ও বিএনপি দুই পক্ষ থেকেই জানানো হয়েছে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের আগমন চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও আধুনিক সিদ্ধান্তে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

জন্মভূমি ডেস্ক December 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
Next Article সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?