By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খালেদা জিয়া রাজনীতি করবেন নাকি নির্বাচন, যা বললেন কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খালেদা জিয়া রাজনীতি করবেন নাকি নির্বাচন, যা বললেন কাদের
জাতীয়

খালেদা জিয়া রাজনীতি করবেন নাকি নির্বাচন, যা বললেন কাদের

Last updated: 2023/03/10 at 5:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যেখানে আছেন তা আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতায় মানবিক কারণে তার শাস্তি স্থগিত করেছেন এবং তাকে বাসায় থাকতে দিয়েছেন। তবে এর মানে এই নয় যে তার সাজা বাতিল হয়ে গেছে। শাস্তি মওকুফ করা হয়েছে। তিনি দণ্ড নিয়েই আছেন। তিনি রাজনীতি করবেন কি নির্বাচন করবেন- তা আদালতের জাজমেন্টের অপেক্ষায় আছে। এটা আদালতই ভালো বলতে পারে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে হলটির সুবর্ণজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওবায়দুল কাদের মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি মির্জা ফখরুল ইসলামের সব প্রশ্নের উত্তর দিতে মোটেও আগ্রহী নই। কারণ তাদের যেই গণআন্দোলন- তা যখন ভাটার টানে ম্রিয়মান হয়ে পড়ে তখন তারা জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং আবোলতাবোল বলা শুরু করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) লন্ডনে বসে পলাতক অবস্থায়ও আয়েশি জীবনযাপন করছেন। সেখানে তাদের মুখে আওয়ামী লীগকে আয়েশি জীবনের কথা বলা শোভা পায় না।

আওয়ামী লীগ ডাকসু নির্বাচন চায় কিনা- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আওয়ামী লীগ এখানে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে কেন? ডাকসু নির্বাচন প্রত্যেক বছরই হতে পারে। প্রশাসন করে না কেন? এটা তাদের ব্যর্থতা। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকিবের দৃষ্টি সিরিজ জয়ে
Next Article ‘যারা নদীর প্রাণ কেড়ে নিতে চাচ্ছে, তারা দেশের শত্রু’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 34 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 42 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 46 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 21 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 21 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?