By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবিতে আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা
খুলনা

খুবিতে আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা

Last updated: 2023/02/03 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পরিসংখ্যান ডিসিপ্লিন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ৮ উইকেটে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ১৪০ রান সংগ্রহ করে। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পরিসংখ্যান ডিসিপ্লিন।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থেকে খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রান্তিক। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরিসংখ্যান ডিসিপ্লিনের রাহাত ইসলাম ইমন। টুর্নামেন্টে ২৭৫ রান করে সর্বোচ্চ রানের পুরস্কার পান ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আমিন খান। ৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান পরিসংখ্যান ডিসিপ্লিনের রমেশ পাল ও রসায়ন ডিসিপ্লিনের হাসিব মাহমুদ।

ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৩টায় চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় তারা দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা অর্জনে খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। এটা নিয়ে মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে আরও ভালো করতে হবে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া প্রতিম্যাচে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সমর্থন দেওয়ায় দর্শক-সমর্থকদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো একইভাবে সম্পন্ন করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next Article খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?