By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

Last updated: 2023/07/15 at 12:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ট্রাক চালক কর্তৃক খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দীর্ঘ আড়াই ঘণ্টা অবরোধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর গল্লামারী মোড়ে এ মহাসড়ক অবরোধ করা হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল চরমভাবে বাহত হয়। তবে দুপুর সাড়ে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে পুনরায় এ সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাফায়েত সাগর নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক ছাত্রকে ট্রাক চালক কর্তৃক মারধরের অভিযোগ ওঠে। মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর দিকে ট্রাকচালক ট্রাক বেশি চাপিয়ে দেওয়ায় কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ট্রাকচালক ও তার সহযোগী মিলে ঐ ছাত্রকে মারধর করে। এমনকি তাদের আঘাতে ঐ ছাত্রের নাক ফেটে যায়।

শিক্ষার্থীরা জানান, মারধরের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে দুইজন পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও মামলার হুমকি দেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নগরীর গল্লামারী মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মারধরকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।

অবরোধকারী ছাত্ররা এ সময় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার ও  শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করা দুইজন পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় নিয়ে আসা না হলে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক শরীফ হাসান লিমন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের আশ্বাসে দুপুর সাড়ে তিনটায় ক্ষুব্ধ শিক্ষার্থী অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুমেক হাসপাতালে ২৬ ডেঙ্গু রোগী ভর্তি
Next Article বেনাপোলে বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 11 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 41 minutes ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 11 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 41 minutes ago
খুলনা

পাইকগাছায় সড়ক সংস্কারের আড়ালে বিটিসিএলের ক্যাবল লুটপাট: নেপথ্যে দুই কর্মচারী

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?