
জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, খুলনাকে সন্ত্রাস, ভূমিদস্যু ও মাদকমুক্ত এবং মানবিক নগরী করতে তালুকদার খালেককে ভোট দিন। সন্ত্রাস ভূমিদস্যু মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক সদ্দিচ্ছা এবং হস্তক্ষেপ প্রয়োজন। যা তালুকদার আব্দুল খালেককে দিয়েই সম্ভব। তিনি আরো বলেন, এ অঞ্চলের সন্ত্রাস ভূমিদস্যুতা কমেছে তালুকদার আব্দুল খালেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। তার মত একজন দুরদর্শি রাজনৈতিক ব্যক্তির সমাজের চালিকা শক্তি হিসেবে খুবই প্রয়োজন। তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে জানেন। যেকারনে খুলনা আজ শান্তির নগরীতে পরিণত হয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে তালুকদার আব্দুল খালেককে মেয়র নির্বাচিত করার। তালুকদার খালেক মেয়র হলে আগামী প্রজন্ম কর্মসংস্থান খুজে পাবে। থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন মানুষ। তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দিবেন। তখন খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল হবে অর্থনৈতিক জোন। বিশ্বের সাথে ঘুরে দাড়াবে যেমন বাংলাদেশ তেমনি খুলনাও। আসুন, আমরা ঘুরে দাড়াই আগামীর প্রজন্মের জন্য।
মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর সাতরাস্তা, দোলখোলা, শীতলাবাড়ি মন্দির, মিস্ত্রিপাড়া, মৌলভীপাড়া, রায়পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খালিদ হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, সুজিত সাহা, রফিউদ্দিন আহমেদ, আলমগীর সরদার, মো. হায়দার আলী, আবুল হোসেন, আহনাফ অর্পণসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।