By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ইরি বোরো আবাদে খরচ বৃদ্ধি, বিপাকে কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ইরি বোরো আবাদে খরচ বৃদ্ধি, বিপাকে কৃষক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ইরি বোরো আবাদে খরচ বৃদ্ধি, বিপাকে কৃষক

Last updated: 2024/01/12 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : খুলনার ডুমুরিয়া উপজেলায় ইরি বোরো আবাদে কৃষকদের ব্যয় আগের বছর  থেকে ২৫ থেকে ৩০ শতাংশ বেড়ে গেছে। ডিজেল, সার, বীজ, কীটনাশকসহ শ্রমিকের মজুরি বাড়ায় চলতি বছর অনেক কৃষকই বোরো আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ধানের দাম বেশি থাকায় এবার ইরি বোরো ধানের উৎপাদন দ্বিগুন করার লক্ষ্যে মাঠে নেমেছে কৃষক। উপজেলার শোভনা গাবতলা থেকে কদমতলার রাস্তার দুই পাশে ব্যাপক রোপণ করেছে ইরি বোরো ধানের চারা। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২২ হাজার হেক্টর। কৃষকরা এ বছর অলস পড়ে থাকা জমি আর ফেলে রাখেনি। চারা রোপণ শেষ করেছেন মাঠের পর মাঠ। তবে বোরো আবাদের শুরুতেই এবার কৃষকদের গাঁট থেকে এবার বেশি অর্থ খরচ হচ্ছে। বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় চাষ খরচ বেড়েছে। পাশাপাশি সার ও শ্রমিকের পেছনে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে কৃষকদের। উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা ঠাকুর বাড়ি এলাকার শংকর নন্দী বলেন, ৫০ শতকে জমি ৫-৬ বিঘা জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইতোমধ্যে চারা রোপন শেষ করে পরিচর্যা শুরু করেছে। তিনি আরো বলেন, বছর বছর সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে যে কারনে এ বছর বেশি ব্যয় হয়েছে। যে সকল কৃষক ধানের চারা কিনে রোপণ কাজ করতে হয়েছে তাদের বেষি ব্যয় হয়েছে। গতবার ধানের পাতা প্রতি কেজি বিক্রয় হয় ১৫০ টাকা। এ বছর কেজি প্রতি ৫০০ টাকা ক্রয় করতে হয়েছে। গত বছর ডিজেল তেলের দাম লিটার ৬৫ টাকা, এবার বিক্রি হয়েছে ৮০ টাকা। খুচরা দোকানে অবশ্য ৮৫ টাকা। যে কারনে চাষে দাম বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু স্থানে খরচের ভয়ে চাষাবাদ করেননি কৃষক। কৃষক সদয় চক্রবর্তী বলেন, সরকার নির্ধারিত দামের তেল, সার ও বীজ পাওয়া যায় না। গ্রামের কৃষকদের বাজার তুলনায় বেশি দামে কিনতে হয়। এতে উৎপাদন খরচ বেশি হয়। জলের জন্য চার আনা ভাগ দিতে হয় সেলো পাম্প মালিকদের। এলাকায় জল সংকট দেখা দেয় ডিপসেলো ব্যবহারের কারনে অনেক সরকারি ডিপকল বন্ধ হয়ে যায় বলেন ভুক্তেভোগীরা। কৃষকদের দাবি ভরাটকৃত খালগুলো খনন করা হলে ধান চাষে কৃষকদের খরচ অনেকটাই কমবে। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক ইসলাম বলেন, অবৈধভাবে যারা সার বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ দিনে রিজার্ভ কমল দেড় বিলিয়ন ডলার
Next Article কুমারখালীতে প্রতিপক্ষের ‘গুলিতে’ দুই ভাই আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?