By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীমসহ গ্রেফতার ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীমসহ গ্রেফতার ২
খুলনা

খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীমসহ গ্রেফতার ২

Last updated: 2025/12/27 at 8:14 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৬) সদস্যরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলিবর্ষণকারী শামীম সরদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীমসহ আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ ঘটনায় এনসিপির যুবশক্তির খুলনা জেলা নেত্রীসহ চারজনকে গ্রেফতার করা হলো।
র‌্যাবের দাবি, চাহিদামতো মাদক সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব সরদারকে গুলি করে। এনসিপির যুবশক্তির খুলনা জেলা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব তানিয়া তন্বীর বাসায় নিয়মিত মাদকের কারবার হতো। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার বিকালে র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো . নাজমুল ইসলাম এ দাবি করেন।
তিনি জানান, গত ২২ ডিসেম্বর সকালে নগরীর ১০৯,মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ সেখান থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকা-ের আলামত জব্দ করে। এ ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি র‌্যাব-৬ সদস্যরা বিষয়টি ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় প্রথমে ২৫ ডিসেম্বর মো. আরিফকে গ্রেফতার হয়। পরে শুক্রবার দিবাগত রাতে নগরীর বসুপাড়া থেকে হত্যাচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ডিকে শামীম, যিনি ঢাকাইয়া শামীম নামে পরিচিত তাকে ও তার সহযোগী মাহাদিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১০টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, গত ২২ ডিসেম্বর সকাল ৭টার দিকে শামীমসহ ৪/৫জন তন্বীর বাসায় যায়। সেখানে আগে থেকেই তন্বী, মোতালেব সিকদার, আরিফ, ইফতি, তন্বীর স্বামী তানভীর, তন্বীর বন্ধু ইমরান ও ইফতির চাচাতো ভাই উপস্থিত ছিল। সেখানে আগে থেকেই মাদক (ইয়াবা) সরবরাহ করা হতো। মোতালেব শামীমের চাহিদা মতো ইয়াবা দিতে না পারায় সে নিজেই মোতালেব সিকদারকে সরাসরি মাথায় গুলি করে। ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে সরে যান।
মেজর নাজমুল ইসলাম বলেন, শামীম ওরফে ঢাকাইয়া শামীম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সংগঠিত এ হত্যাচেষ্টাটি মূলত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি কেন্দ্রিক। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও মূল রহস্য উম্মোচনে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আটক তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের নামে সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন হিসেবে জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম সদস্য সচিব তানিয়া তন্বীকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারগারে রয়েছেন। এছাড়া মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
Next Article বটিয়াঘাটায় পশুর নদ ভরাটী খাস জমির দখল নিতে মরিয়া প্রভাবশালী মহল
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?