By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে দু’ লক্ষাধিক টাকা জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে দু’ লক্ষাধিক টাকা জরিমানা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে দু’ লক্ষাধিক টাকা জরিমানা

Last updated: 2025/02/16 at 8:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : পবিত্র রমজান ও ঈদ উৎসবকে টার্গেট করে নগরীর খুলনা সদর থানার গগনবাবু রোড এলাকায় অরিয়ন কনজুমার লি: এর জোনাল গোডাউনে মেয়াদোত্তীর্ণ সেমাইয়ের প্যাকেট থেকে তারিখ মুছে নতুন তারিখের সিল মারার কাজ চলছিল। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে দু’ লক্ষাধিক টাকার মেয়াদহীন সেমাই জব্দ করেন। দোষী ব্যবসায়ীকে দু’ লাখ টাকা জরিমানা করেছেন। অধিদপ্তরের আরেকটি টিম বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার দুই জন অসাধু ব্যবসায়ীকে ছয় হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম দৈনিক জন্মভূমিকে বলেন, সাড়ে তিন ঘন্টাব্যাপী চলা এ অভিযানে দোষী প্রতিষ্ঠনের কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫, ৫১ ও ৫৩ ধারা মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে থানা পুলিশ ও কেএমপি’র বিশেষ শাখার সদস্যরা সহযোগিতা করেন। জব্দ করা মেয়াদোত্তীর্ণ সেমাই আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে বলে জানা গেছে।
অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব দৈনিক জন্মভূমিকে বলেন, বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার একটি ওষুধের দোকানে বিক্রি নিষিদ্ধ স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ মেলে। দোষী ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার একটি মিস্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে দই, লাড্ডু ও মস্টি প্রস্তুত এবং বাজারজাত করার অপরাধে অসাধু ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৪৩ ধারা মোতাবেক তাদেরকে সাজা দেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে ওই প্রতিষ্ঠান দুটোর মালিকের নাম জানা সম্ভব হয়নি। আনসার ব্যাটালিয়নের একটি টিম, কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা ও ক্যাবের কয়েকজন সদস্য অভিযানে সহযোগিতা করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে একাধিক মামলার আসামি আ’লীগ নেতা জাকির গ্রেফতার
Next Article বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?